1 Kings 11:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন হদদ মিসরে শুনলেন যে, দাউদ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হয়েছেন ও সেনাপতি যোয়াবের মৃত্যু হয়েছে, তখন হদদ ফেরাউনকে বললেন, আমাকে বিদায় করুন, আমি স্বদেশে যাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরে থাকতে থাকতেই হদদ শুনতে পেয়েছিলেন যে দাউদ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হয়েছেন এবং সৈন্যদলের সেনাপতি যোয়াবও মারা গিয়েছেন। তখন হদদ ফরৌণকে বললেন, “আমাকে যেতে দিন, আমি যেন আমার নিজের দেশে ফিরে যেতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন হদদ মিসরে শুনিলেন যে, দায়ূদ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইয়াছেন ও যোয়াব সেনাপতি মরিয়াছেন, তখন হদদ ফরৌণকে কহিলেন, আমাকে বিদায় করুন, আমি স্বদেশে যাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন হদদ মিসরে শুনিলেন যে, দায়ূদ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইয়াছেন ও যোয়াব সেনাপতি মরিয়াছেন, তখন হদদ ফরৌণকে কহিলেন, আমাকে বিদায় করুন, আমি স্বদেশে যাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরে থাকতেই হদদ শুনল যে, দায়ূদকে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হয়েছে এবং সেনাপতি যোয়াবও মারা গেছেন। তখন হদদ ফরৌণকে বলল, “এবার আমাকে যেতে দিন যাতে আমি আমার নিজের দেশে ফিরে যেতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরে থাকতেই হদদ শুনল যে, দাউদকে তাঁর পূর্বপুরুষদের সংগে দাফন করা হয়েছে এবং সেনাপতি যোয়াবও মারা গেছেন। তখন হদদ ফেরাউনকে বলল, “এবার আমাকে যেতে দিন যাতে আমি আমার নিজের দেশে ফিরে যেতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে থাকতেই হদদ্ দাউদ ও তাঁর সেনাপতি যোয়াবের মৃত্যুসংবাদ পেয়েছিলেন। তাই তিনি ফারাওয়ের কাছে গিয়ে বললেন, এবার আমায় বিদায় দিন, আমি দেশে ফিরে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে মিশরে থাকাকালীন হদদ দায়ুদের মৃত্যু সংবাদ পেল| সেনাপতি যোয়াবের মৃত্যুর খবরও তার কানে পৌঁছাল| তখন হদদ ফরৌণকে বলল, “আমাকে আমার নিজের দেশের বাড়িতে ফিরে যেতে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরে থাকতেই হদদ শুনল যে, দায়ূদকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হয়েছে এবং সেনাপতি যোয়াবও মারা গেছেন। তখন হদদ ফরৌণকে বলল, “এবার আমাকে যেতে দিন যাতে আমি আমার নিজের দেশে ফিরে যেতে পারি।”