1 Kings 11:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউন তাঁকে বললেন, আমার এখানে তোমার কিসের অভাব হয়েছে যে তুমি স্বদেশে যেতে চাইছো। তিনি বললেন, অভাব হয় নি, তবুও কোন ভাবে আমাকে বিদায় করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখানে তোমার কীসের অভাব হচ্ছে যে তুমি তোমার নিজের দেশে ফিরে যেতে চাইছ?” ফরৌণ জিজ্ঞাসা করলেন। “কোনও অভাব নেই,” হদদ উত্তর দিলেন, “কিন্তু তাও আমাকে যেতে দিন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরৌণ তাঁহাকে কহিলেন, আমার এখানে তোমার কিসের অভাব হইয়াছে যে, দেখ, তুমি স্বদেশে যাইতে চেষ্টা করিতেছ। তিনি কহিলেন, অভাব হয় নাই, তথাপি কোন প্রকারে আমাকে বিদায় করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণ তাঁহাকে কহিলেন, আমার এখানে তোমার কিসের অভাব হইয়াছে যে, দেখ, তুমি স্বদেশে যাইতে চেষ্টা করিতেছ? তিনি কহিলেন, অভাব হয় নাই, তথাপি কোন প্রকারে আমাকে বিদায় করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ জিজ্ঞাসা করলেন, “এখানে তোমার কিসের অভাব হয়েছে যে, তুমি নিজের দেশে ফিরে যেতে চাইছ?” উত্তরে হদদ বলল, “কিছুরই অভাব হয় নি, কিন্তু তবুও আমাকে যেতে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন জিজ্ঞাসা করলেন, “এখানে তোমার কিসের অভাব হয়েছে যে, তুমি নিজের দেশে ফিরে যেতে চাইছ?” জবাবে হদদ বলল, “কিছুরই অভাব হয় নি, কিন্তু তবুও আমাকে যেতে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তাঁকে বললেন, এখানে তোমার কিসের অভাব যে তুমি দেশে ফিরে যেতে চাইছ? হদদ্ রাজাকে বললেন, কিছুরই অভাব নেই। তবু দয়া করে আমায় যেতে দিন। ইদোমরাজ হদদ্ ছিলেন ইসরায়েলের চরম শত্রু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ফরৌণ তার উত্তরে বললেন, “আমি তোমাকে এখানে তোমার যা কিছু প্রয়োজন তা দিয়েছি| তবু কেন তুমি তোমার নিজের দেশে ফিরে যেতে চাইছ?” হদদ মিনতি করে বলল, “দয়া করে আমায় বাড়িতে ফিরতে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ জিজ্ঞাসা করলেন, “এখানে তোমার কিসের অভাব হয়েছে যে, তুমি নিজের দেশে ফিরে যেতে চাইছ?” উত্তরে হদদ বলল, “কিছুরই অভাব হয়নি, কিন্তু তবুও আমাকে যেতে দিন।”