1 Kings 11:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইয়ারাবিম জেরুশালেমের বাইরে গেলে শীলোনীয় অহিয় নবী পথে তাঁর দেখা পেলেন; অহিয় নতুন পোশাক পরা ছিলেন এবং মাঠে কেবল তাঁরা দু’জন ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় একদিন যখন যারবিয়াম জেরুশালেমের বাইরে যাচ্ছিলেন, তখন পথে শীলো থেকে আসা ভাববাদী অহিয়র সঙ্গে তাঁর দেখা হল। অহিয়র পরনে ছিল নতুন এক ঢিলা আলখাল্লা। সেই গ্রামাঞ্চলে তারা দুজন একাই ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যারবিয়াম যিরূশালেমের বাহিরে গেলে শীলোনীয় অহিয় ভাববাদী পথে তাঁহার দেখা পাইলেন; অহিয় নূতন বস্ত্র পরিহিত ছিলেন, এবং মাঠে কেবল তাঁহারা দুই জন ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যারবিয়াম যিরূশালেমের বাহিরে গেলে শীলোনীয় অহিয় ভাববাদী পথে তাঁহার দেখা পাইলেন; অহিয় নূতন বস্ত্র পরিহিত ছিলেন, এবং মাঠে কেবল তাঁহারা দুই জন ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যারবিয়াম এক দিন যিরূশালেমের বাইরে গেলেন। পথে তাঁর সংগে শীলোর নবী অহিয়ের দেখা হল। অহিয়ের গায়ে ছিল একটা নতুন চাদর। পথে তাঁরা দু’জন ছাড়া আর কেউ ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ইয়ারাবিম এক দিন জেরুজালেমের বাইরে গেলেন। পথে তাঁর সংগে শীলোর নবী অহিয়ের দেখা হল। অহিয়ের গায়ে ছিল একটা নতুন চাদর। পথে তাঁরা দু’জন ছাড়া আর কেউ ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যারবিয়াম জেরুশালেম থেকে বাইরে যাচ্ছিলেন। পথে শীলোনিবাসী নবী অহিয়র সঙ্গে তাঁর দেখা হল। অহিয়র পরণে ছিল নতুন পোষাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন যখন যারবিয়াম জেরুশালেম থেকে বাইরে যাচ্ছিল তখন শীলোনীয় ভাববাদী অহিয়ের সঙ্গে তার পথে দেখা হল| অহিয় একটি নতুন জামা পরেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন যারবিয়াম এক দিন যিরূশালেমের বাইরে গেলেন। পথে তাঁর সঙ্গে শীলোর ভাববাদী অহিয়ের দেখা হল। অহিয়ের গায়ে ছিল একটা নতুন চাদর। পথে তাঁরা দুজন ছাড়া আর কেউ ছিল না।