1 Kings 11:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ইয়ারাবিমকে বললেন, দশ খণ্ড তুমি নাও, কেননা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, দেখ আমি সোলায়মানের হাত থেকে রাজ্য চিরে নেব ও দশ বংশ তোমাকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি যারবিয়ামকে বললেন, “নিজের জন্য তুমি দশটি টুকরো তুলে নাও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘দেখো, আমি শলোমনের হাত থেকে রাজ্যটি ছিনিয়ে নিয়ে তোমাকে দশটি বংশ দিতে যাচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যারবিয়ামকে কহিলেন, দশ খণ্ড তুমি লও, কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি শলোমনের হস্ত হইতে রাজ্য চিরিয়া লইব, ও দশ বংশ তোমাকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যারবিয়ামকে কহিলেন, দশ খণ্ড তুমি লও, কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি শলোমনের হস্ত হইতে রাজ্য চিরিয়া লইব, ও দশ বংশ তোমাকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি যারবিয়ামকে বললেন, “দশটা টুকরা তুমি তুলে নাও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তোমাকে বলছেন, ‘দেখ, আমি শলোমনের হাত থেকে রাজ্যটা ছিঁড়ে নেব এবং তোমাকে দশটা গোষ্ঠীর ভার দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ইয়ারাবিমকে বললেন, “দশটা টুকরা তুমি তুলে নাও, কারণ ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ তোমাকে বলছেন, ‘দেখ, আমি সোলায়মানের হাত থেকে রাজ্যটা চিরে নেব এবং তোমাকে দশটা গোষ্ঠীর ভার দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যারবিয়ামকে বললেন, এর দশটা টুকরো তুমি নাও। কারণ ইসরায়েলের পরমেশ্বর প্রভু তোমাকে বলেছেনঃ আমি শলোমনের হাত থেকে রাজ্য কেড়ে নেব এবং দশটি গোষ্ঠীর উপর কর্তৃত্ব তোমাকে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যারবিয়ামকে বললেন, “জামার 10টি টুকরো তোমার নিজের জন্য নাও| প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘আমি শলোমনের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে তোমায় 10টি পরিবারগোষ্ঠী দিয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি যারবিয়ামকে বললেন, “দশটা টুকরো তুমি তুলে নাও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তোমাকে বলছেন, ‘দেখ, আমি শলোমনের হাত থেকে রাজ্যটা ছিঁড়ে নেব এবং তোমাকে দশটা গোষ্ঠীর ভার দেব।