1 Kings 11:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমি ওর অধিকার থেকে সমস্ত রাজ্য নেব না, কিন্তু আমার মনোনীত গোলাম যে দাউদ আমার হুকুম ও সমস্ত বিধি পালন করতো, তার জন্য ওকে সারা জীবন বাদশাহ্‌র পদে রাখবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু আমি শলোমনের হাত থেকে গোটা রাজ্যটি ছিনিয়ে নেব না; যাকে আমি মনোনীত করলাম এবং যে আমার আদেশ ও বিধিবিধান পালন করে গিয়েছে, আমার দাস সেই দাউদের খাতিরেই আমি তাকে সারা জীবনের জন্য শাসনকর্তা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাচ আমি উহার হস্ত হইতে সমস্ত রাজ্য লইব না, কিন্তু আমার মনোনীত দাস যে দায়ূদ আমার আজ্ঞা ও বিধি সকল পালন করিত, তাহার জন্য উহাকে যাবজ্জীবন অধ্যক্ষপদে রাখিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাচ আমি উহার হস্ত হইতে সমস্ত রাজ্য লইব না, কিন্তু আমার মনোনীত দাস যে দায়ূদ আমার আজ্ঞা ও বিধি সকল পালন করিত, তাহার জন্য উহাকে যাবজ্জীবন অধ্যক্ষ-পদে রাখিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও আমি শলোমনের হাত থেকে গোটা রাজ্যটা নিয়ে নেব না। আমার দাস দায়ূদ, যাকে আমি বেছে নিয়েছিলাম এবং যে আমার আদেশ ও নিয়ম পালন করত তার জন্যই আমি শলোমনকে সারা জীবনের জন্য রাজপদে রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও আমি সোলায়মানের হাত থেকে গোটা রাজ্যটা নিয়ে নেব না। আমার গোলাম দাউদ, যাকে আমি বেছে নিয়েছিলাম এবং যে আমার হুকুম ও নিয়ম পালন করত তার জন্যই আমি সোলায়মানকে সারা জীবনের জন্য রাজপদে রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও সমগ্র রাজ্য আমি তার কাছ থেকে কেড়ে নেব না, যতদিন সে জীবিত থাকবে আমি তাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত রাখব। আমার মনোনীত দাস দাউদের খাতিরে আমি এই কাজ করব, সে আমার বিধান ও অনুশাসন পালন করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একারণেই আমি শলোমনের পরিবারের হাত থেকে রাজ্য কেড়ে নেব| কিন্তু আমার একনিষ্ঠ ভক্ত শলোমনের পিতা দায়ুদের কথা মনে রেখে শলোমনকে তার বাকী জীবনটুকু শাসক থাকতে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও আমি শলোমনের হাত থেকে গোটা রাজ্যটা নিয়ে নেব না। আমার দাস দায়ূদ, যাকে আমি বেছে নিয়েছিলাম এবং যে আমার আদেশ ও নিয়ম পালন করত, তার জন্যই আমি শলোমনকে সারা জীবনের জন্য রাজপদে রাখব।