1 Kings 11:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে জেরুশালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার গোলাম দাউদের প্রদীপ নিত্য থাকে, এজন্য ওর পুত্রকে এক বংশ দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার ছেলেকে একটি বংশ দেব, যেন সেই জেরুশালেমে সবসময় আমার দাস দাউদের এক প্রদীপ জ্বলতে থাকে, যে নগরে আমার নাম বজায় রাখার জন্য আমি সেটি মনোনীত করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে যিরূশালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার দাস দায়ূদের প্রদীপ নিত্য থাকে, এই নিমিত্ত উহার পুত্রকে এক বংশ দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে যিরূশালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার দাস দায়ূদের প্রদীপ নিত্য থাকে, এই নিমিত্ত উহার পুত্রকে এক বংশ দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বাসস্থান হিসাবে বেছে নেওয়া যিরূশালেম শহরে যেন আমার সামনে আমার দাস দায়ূদের একটা প্রদীপ থাকে সেইজন্য আমি তার ছেলেকে একটা গোষ্ঠীর ভার দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বাসস্থান হিসাবে বেছে নেওয়া জেরুজালেম শহরে যেন আমার সামনে আমার গোলাম দাউদের একটা বাতি থাকে সেইজন্য আমি তার ছেলেকে একটা গোষ্ঠীর ভার দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার উপাসনার জন্য আমার মনোনীত জেরুশালেমে আমার দাস দাউদের একজন বংশধর যাতে রাজত্ব করতে পারে সেইজন্য তাকে একটি গোষ্ঠীর কর্তৃত্ব দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমনের সন্তান একটি পরিবারগোষ্ঠীর ওপর শাসন করবে| কারণ জেরুশালেমে যে শহরটি আমার নিজের বলে আমি বেছে নিয়েছিলাম সব সময়ই দায়ুদের কোনো উত্তরপুরুষ তা শাসন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বাসস্থান হিসাবে বেছে নেওয়া যিরূশালেম শহরে যেন আমার সামনে আমার দাস দায়ূদের একটা প্রদীপ থাকে সেইজন্য আমি তার ছেলেকে একটা গোষ্ঠীর ভার দেব।