1 Kings 11:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মানের অবশিষ্ট বৃত্তান্ত এবং তাঁর সমস্ত কাজ ও জ্ঞানের বিবরণ কি সোলায়মানের কর্মবৃত্তান্ত কিতাবে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমনের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা—তিনি যা যা করলেন ও যে প্রজ্ঞা দেখিয়েছিলেন—সেসব কি শলোমনের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমনের অবশিষ্ট বৃত্তান্ত এবং তাঁহার সমস্ত কর্ম্ম ও জ্ঞানের বিবরণ কি শলোমনের বৃত্তান্ত-পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমনের অবশিষ্ট বৃত্তান্ত এবং তাঁহার সমস্ত কর্ম ও জ্ঞানের বিবরণ কি শলোমনের বৃত্তান্ত-পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমনের রাজত্বের অন্যান্য ঘটনার কথা, অর্থাৎ তাঁর কাজ ও জ্ঞানের কথা তাঁর রাজত্বের ইতিহাসের বইয়ে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মানের রাজত্বের অন্যান্য ঘটনার কথা, অর্থাৎ তাঁর কাজ ও জ্ঞানের কথা তাঁর রাজত্বের ইতিহাসের কিতাবে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের সমস্ত কর্মের বিবরণ, তাঁর সমস্ত কীর্তি ও প্রজ্ঞার কথা ‘শলোমনের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ করা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন তার শাসন কালে বহু বড় বড় কাজ করেছিলেন| সে সব কথা শলোমনের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজত্বের বাকি ঘটনার কথা, অর্থাৎ তাঁর কাজ ও জ্ঞানের কথা শলোমনের রাজত্বের ইতিহাসের বইয়ে কি লেখা নেই?