1 Kings 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সোলায়মান মাবুদের দৃষ্টিতে যা মন্দ তা-ই করলেন; তাঁর পিতা দাউদের মত সমপূর্ণভাবে মাবুদের অনুগামী হলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে শলোমন সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করলেন; তিনি তাঁর বাবা দাউদের মতো পুরোপুরি সদাপ্রভুর অনুগামী হননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে শলোমন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিলেন; আপন পিতা দায়ূদের ন্যায় সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগামী হইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে শলোমন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিলেন; আপন পিতা দায়ূদের ন্যায় সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগামী হইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা মন্দ শলোমন তা-ই করলেন। তাঁর বাবা দায়ূদ যেমন সদাপ্রভুকে সম্পূর্ণভাবে ভক্তি করতেন তিনি তেমন করতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা খারাপ সোলায়মান তা-ই করলেন। তাঁর পিতা দাউদ যেমন মাবুদকে সম্পূর্ণভাবে ভয় করতেন তিনি তেমন করতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে পরমেশ্বরের বিরুদ্ধে তিনি পাপ করলেন। পিতা দাউদের মত একাগ্রচিত্তে তিনি আর প্রভুর অনুগত রইলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব শলোমন প্রভুর সামনে ভুল কাজ করলেন| তিনি পুরোপুরি প্রভুর শরণাগত হননি যে ভাবে তাঁর পিতা দায়ুদ হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা মন্দ শলোমন তাই করলেন। তাঁর বাবা দায়ূদ যেমন সদাপ্রভুকে সম্পূর্ণভাবে ভক্তি করতেন তিনি তেমন করতেন না।