1 Kings 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ সোলায়মানের প্রতি ক্রুদ্ধ হলেন; কেননা তাঁর অন্তঃকরণ ইসরাইলের আল্লাহ্ মাবুদের দিকে না থেকে বিপথগামী হয়েছিল, যিনি দু’বার তাঁকে দর্শন দিয়েছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু শলোমনের উপর ক্রুদ্ধ হলেন, কারণ তাঁর অন্তর ইস্রায়েলের সেই ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে দূরে সরে গেল, যিনি দু-দুবার তাঁকে দর্শন দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু শলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন; কেননা তাঁহার অন্তঃকরণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপথগামী হইয়াছিল, যিনি দুইবার তাঁহাকে দর্শন দিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু শলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন; কেননা তাঁহার অন্তঃকরণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপথগামী হইয়াছিল, যিনি দুইবার তাঁহাকে দর্শন দিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সদাপ্রভু শলোমনের উপরে ভীষণ অসন্তুষ্ট হলেন, কারণ যিনি তাঁকে দু’বার দেখা দিয়েছিলেন সেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে তাঁর মন ফিরে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে মাবুদ সোলায়মানের উপরে রেগে গেলেন, কারণ যিনি তাঁকে দু’বার দেখা দিয়েছিলেন সেই ইসরাইলের মাবুদ আল্লাহ্র দিক থেকে তাঁর মন ফিরে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর শলোমনকে দুবার দর্শনও দিয়েছিলেন এবং বিজাতীয় দেবতাদের পূজা করতে নিষেধ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও শলোমন পরমেশ্বরের আদেশ অমান্য করলেন, দূরে সরে গেলেন তাঁর কাছ থেকে। পরমেশ্বর ক্রুদ্ধ হলেন শলোমনের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে রাজা শলোমন প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন| সুতরাং প্রভু শলোমনের প্রতি খুব ক্রুদ্ধ হলেন| তিনি দুবার শলোমনকে দেখা দিয়ে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে সদাপ্রভু শলোমনের উপরে ভীষণ অসন্তুষ্ট হলেন, কারণ যিনি তাঁর কাছে দুবার নিজেকে প্রকাশ করেছিলেন সেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে তাঁর মন ফিরে গিয়েছিল।