1 Kings 12:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রহবিয়াম বাদশাহ্ তাঁর অধঃস্তন গোলামদের নেতা অদোরামকে পাঠালেন; কিন্তু সমস্ত ইসরাইল তাকে পাথর মারল, তাতে তাঁর মৃত্যু হল। আর বাদশাহ্ রহবিয়াম জেরুশালেমে পালাবার জন্য শীঘ্র গিয়ে রথে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা রহবিয়াম বেগার শ্রমিকদের উপর দায়িত্বপ্রাপ্ত অদোনীরামকে তাদের কাছে পাঠালেন, কিন্তু ইস্রায়েলীরা সবাই পাথর ছুঁড়ে মেরে তাকে হত্যা করল। রাজা রহবিয়াম অবশ্য নিজের রথে চড়ে জেরুশালেমে পালিয়ে যেতে পেরেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রহবিয়াম রাজা [আপনার] কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ অদোরামকে পাঠাইলেন; কিন্তু সমস্ত ইস্রায়েল তাহাকে পাথর মারিল, তাহাতে সে মরিয়া গেল। আর রহবিয়াম রাজা যিরূশালেমে পলাইবার জন্য তাড়াতাড়ি গিয়া রথে উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রহবিয়াম রাজা [আপনার] কর্মাধীন দাসদের অধ্যক্ষ অদোরামকে পাঠাইলেন; কিন্তু সমস্ত ইস্রায়েল তাহাকে পাথর মারিল, তাহাতে সে মরিয়া গেল। আর রহবিয়াম রাজা যিরূশালেমে পলাইবার জন্য তাড়াতাড়ি গিয়া রথে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের কাজ করতে বাধ্য করা হত তাদের ভার যার উপরে ছিল সেই অদোরামকে রাজা রহবিয়াম ইস্রায়েলীয়দের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তখন রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের কাজ করতে বাধ্য করা হত তাদের ভার যার উপরে ছিল সেই অদোরামকে বাদশাহ্ রহবিয়াম বনি-ইসরাইলদের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে হত্যা করল। তখন বাদশাহ্ রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে জেরুজালেমে পালিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা রহবিয়াম তাঁর বেগার মজুরদের সর্দার আদোনিরামকে ইসরায়েলীদের কাছে পাঠালেন কিন্তু তারা তাকে পাথর মেরে হত্যা করল। এই দেখে রাজা রহবিয়াম তাড়াতাড়ি রথে উঠে কোন ক্রমে জেরুশালেমে পালিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অদোরাম নামে একজন লোক কর্মচারীদের তত্ত্বাবধান করত| রাজা তাকে ডেকে পাঠিয়ে লোকদের সঙ্গে কথা বলতে বললেন| কিন্তু ইস্রায়েলের লোকরা পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল| রহবিয়াম তখন কোন মতে তাঁর রথে চড়ে জেরুশালেমে পালিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাদের কাজ করতে বাধ্য করা হত তাদের ভার যার উপরে ছিল সেই অদোরামকে রাজা রহবিয়াম ইস্রায়েলীয়দের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তখন রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।