1 Kings 12:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন নবাটের পুত্র ইয়ারাবিম এই বিষয় শুনলেন; [কারণ তিনি তখনও মিসরে ছিলেন, বাদশাহ্‌ সোলায়মানের সম্মুখ থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন; এবং তিনি মিসরে বাস করছিলেন; আর লোকেরা দূত পাঠিয়ে তাঁকে ডেকে আনলো;]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নবাটের ছেলে যারবিয়াম যখন সেকথা শুনলেন (রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে তিনি সেই যে মিশরে চলে গেলেন, তখনও পর্যন্ত তিনি সেখানেই ছিলেন), তখন তিনি মিশর থেকে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন; (কারণ তিনি তখনও মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন; এবং যারবিয়াম মিসরে বাস করিতেছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন; [কারণ তিনি তখনও মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন; এবং যারবিয়াম মিসরে বাস করিতেছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবাটের ছেলে যারবিয়াম মিসর দেশে ছিলেন, কারণ তিনি রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে থাকাকালে তিনি রহবিয়ামের রাজা হওয়ার খবর শুনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবাটের ছেলে ইয়ারাবিম মিসর দেশে ছিলেন, কারণ তিনি বাদশাহ্‌ সোলায়মানের কাছ থেকে পালিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে থাকাকালে তিনি রহবিয়ামের বাদশাহ্‌ হওয়ার খবর শুনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবাটের পুত্র যারবিয়াম (যিনি শলোমনের ভয়ে মিশরে পালিয়ে গিয়েছিলেন) এই সংবাদ পেয়ে ফিরে এলেন মিশর থেকে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নবাটের ছেলে যারবিয়াম মিশর দেশে ছিলেন, কারণ তিনি রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে সেখানে গিয়েছিলেন। মিসরে থাকার দিন তিনি যখন রহবিয়ামের রাজা হওয়ার খবর শুনলেন তিনি সেখান থেকে ফিরে এলেন।