1 Kings 12:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়ারাবিম পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম নির্মাণ করে সেখানে বাস করলেন; সেই স্থান থেকে যাত্রা করে পনূয়েল নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যারবিয়াম ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের শিখিম নগরটি সুরক্ষিত করে গড়ে, সেখানে গিয়েই বসবাস করলেন। সেখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে তিনি পনূয়েলও গড়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যারবিয়াম পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম নির্ম্মাণ করিয়া তথায় বসতি করিলেন, এবং তথা হইতে যাত্রা করিয়া পনূয়েল নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যারবিয়াম পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম নির্মাণ করিয়া তথায় বসতি করিলেন, এবং তথা হইতে যাত্রা করিয়া পনূয়েল নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যারবিয়াম ইফ্রয়িমের পাহাড়ী এলাকার শিখিম দুর্গের মত করে গড়ে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। তিনি সেখান থেকে গিয়ে পনূয়েলও দুর্গের মত করে গড়ে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইয়ারাবিম আফরাহীমের পাহাড়ী এলাকার শিখিম কেল্লার মত করে গড়ে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। তিনি সেখান থেকে গিয়ে পনূয়েলও কেল্লার মত করে গড়ে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যারবিয়াম ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের শহর শেখেমে দুর্গ নির্মাণ করে সেখানে কিছুদিন বাস করলেন। তারপর সেখান থেকে পনুয়েলে গিয়ে সেখানেও দুর্গ-শহর নির্মাণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিখিম হল ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের একটি শহর| যারবিয়াম শিখিমকে সুরক্ষিত ও শক্তিশালী করে সেখানেই বসবাস করতে লাগল| পরে সে পনূয়েল নামে একটি শহরে গিয়ে সেটিকে সুরক্ষিত ও শক্তিশালী করেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যারবিয়াম ইফ্রয়িমের পাহাড়ী এলাকার শিখিম গড়ে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। তিনি সেখান থেকে গিয়ে পনূয়েলও দুর্গের মত করে গড়ে নিলেন।