1 Kings 12:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়ারাবিম মনে মনে বললেন, এবার হয়তো রাজ্য আবার দাউদ-কুলের হাতে ফিরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়াম ভেবে নিয়েছিলেন, “রাজ্যটি এখন হয়তো দাউদ কুলের হাতেই ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যারবিয়াম মনে মনে বলিলেন, এখন রাজ্য দায়ূদ-কুলের হাতে ফিরিয়া যাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যারবিয়াম মনে মনে বলিলেন, এখন রাজ্য দায়ূদ-কুলের হাতে ফিরিয়া যাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারবিয়াম ভাবলেন, “এবার হয়তো রাজ্যটা আবার দায়ূদের বংশের হাতে ফিরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারাবিম ভাবলেন, “এবার হয়তো রাজ্যটা আবার দাউদের বংশের হাতে ফিরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়াম ভাবলেন, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দাউদকুলের হাতেই আবার রাজ্য চলে যাবে। কারণ আমার প্রজারা জেরুশালেমে প্রভুর মন্দিরে যদি বলি উৎসর্গ করতে যায়, তাহলে তাদের মনও তাদের রাজা যিহুদীয়ারাজ রহবিয়ামের দিকেই আকৃষ্ট হবে। তখন তারা আমাকে হত্যা করে যিহুদীয়ারাজ রহবিয়ামের পক্ষে চলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়াম মনে মনে ভাবলেন, “যদি লোকরা জেরুশালেমে প্রভুর মন্দিরে নিয়মিত যাতায়াত চালিয়ে যেতে থাকে তাহলে তারা শেষ পর্যন্ত দায়ুদের উত্তরপুরুষদের দ্বারাই শাসিত হতে চাইবে| তারা আবার যিহূদার রাজা রহবিয়ামকে অনুসরণ করবে আর আমাকে হত্যা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারবিয়াম ভাবলেন, “এবার হয়তো রাজ্যটা আবার দায়ূদের বংশের হাতে ফিরে যাবে।