1 Kings 12:27 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই লোকেরা যদি জেরুশালেমে মাবুদের গৃহে কোরবানী করতে যায়, তবে এদের অন্তর এদের প্রভু এহুদার বাদশাহ্‌ রহবিয়ামের প্রতি ফিরবে; আর এরা আমাকে হত্যা করে পুনর্বার এহুদার বাদশাহ্‌ রহবিয়ামের পক্ষ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইসব লোকজন যদি জেরুশালেমে সদাপ্রভুর মন্দিরে বলি উৎসর্গ করতে যায়, তবে হয়তো আবার তারা তাদের মনিব যিহূদার রাজা রহবিয়ামের প্রতি তাদের আনুগত্য দেখিয়ে ফেলতে পারে। তারা আমাকে হত্যা করে আবার রাজা রহবিয়ামের কাছেই ফিরে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই লোকেরা যদি যিরূশালেমে সদাপ্রভুর গৃহে বলিদান করিতে যায়, তবে ইহাদের চিত্ত ইহাদের প্রভু যিহূদার রাজা রহবিয়ামের প্রতি ফিরিবে; আর ইহারা আমাকে বধ করিয়া পুনর্ব্বার যিহূদার রাজা রহবিয়ামের পক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই লোকেরা যদি যিরূশালেমে সদাপ্রভুর গৃহে বলিদান করিতে যায়, তবে ইহাদের চিত্ত ইহাদের প্রভু যিহূদার রাজা রহবিয়ামের প্রতি ফিরিবে; আর ইহারা আমাকে বধ করিয়া পুনর্বার যিহূদার রাজা রহবিয়ামের পক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যদি যিরূশালেমে সদাপ্রভুর উপাসনা-ঘরে উৎসর্গের অনুষ্ঠানের জন্য যায় তবে আবার তারা তাদের মনিব যিহূদার রাজা রহবিয়ামের অধীনতা মেনে নেবে। তারা আমাকে মেরে ফেলে রাজা রহবিয়ামের কাছে ফিরে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা যদি জেরুজালেমে মাবুদের এবাদত-খানায় কোরবানী দেবার জন্য যায় তবে আবার তারা তাদের মালিক এহুদার বাদশাহ্‌ রহবিয়ামের অধীনতা মেনে নেবে। তারা আমাকে হত্যা করে বাদশাহ্‌ রহবিয়ামের কাছে ফিরে যাবে।”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা যদি যিরূশালেমে সদাপ্রভুর উপাসনা ঘরে বলিদান করার জন্য যায় তবে আবার তারা তাদের প্রভু যিহূদার রাজা রহবিয়ামের অধীনতা মেনে নেবে। তারা আমাকে মেরে ফেলে রাজা রহবিয়ামের কাছে ফিরে যাবে।”