1 Kings 12:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব বাদশাহ্‌ মন্ত্রণা করে সোনার দু’টি বাছুর তৈরি করালেন; আর তিনি লোকদেরকে বললেন, জেরুশালেমে যাওয়া তোমাদের পক্ষে কোন কাজের বিষয় নয়, হে ইসরাইল, দেখ, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলাপরামর্শ করে রাজামশাই সোনার দুটি বাছুর তৈরি করলেন। তিনি প্রজাদের বললেন, “জেরুশালেমে যাওয়া তোমাদের পক্ষে খুব কষ্টকর ব্যাপার। হে ইস্রায়েল, এই দেখো তোমাদের সেই দেবতা, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব রাজা মন্ত্রণা করিয়া স্বর্ণময় দুই গোবৎস নির্ম্মাণ করাইলেন; আর তিনি লোকদিগকে কহিলেন, যিরূশালেমে যাওয়া তোমাদের পক্ষে বাহুল্যমাত্র, হে ইস্রায়েল, দেখ, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব রাজা মন্ত্রণা করিয়া স্বর্ণময় দুই গোবৎস নির্মাণ করাইলেন; আর তিনি লোকদিগকে কহিলেন, যিরূশালেমে যাওয়া তোমাদের পক্ষে বাহুল্যমাত্র, হে ইস্রায়েল, দেখ, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যারবিয়াম তখন পরামর্শ করে দু’টা সোনার বাছুর তৈরী করালেন। তারপর তিনি লোকদের বললেন, “যিরূশালেমে যাওয়া তোমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। হে ইস্রায়েল, এঁরাই তোমাদের দেবতা, এঁরাই মিসর থেকে তোমাদের বের করে এনেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ইয়ারাবিম তখন পরামর্শ করে দু’টা সোনার বাছুর তৈরী করালেন। তারপর তিনি লোকদের বললেন, “জেরুজালেমে যাওয়া তোমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। হে ইসরাইল, এঁরাই তোমাদের দেবতা, এঁরাই মিসর থেকে তোমাদের বের করে এনেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসব কথা ভেবে যারবিয়াম সোনার দুটি বাছুর তৈরী করালেন এবং তাঁর প্রজাদের বললেন, জেরুশালেমে উপাসনা করতে যাওয়া তোমাদের পক্ষে কষ্টসাধ্য। তাই হে ইসরায়েল, এই দেখ তোমাদের দেবতাদ্বয়। এঁরাই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই রাজা তার পরামর্শদাতাদের কাছে তার করণীয় কর্তব্য সম্পর্কে উপদেশ চাইলেন| তাঁরা রাজাকে তাঁদের পরামর্শ দিলেন| তখন যারবিয়াম দুটো সোনার বাছুর বানিয়ে লোকদের বললেন, “তোমরা কেউ আরাধনা করতে জেরুশালেমে যাবে না| ইস্রায়েলের অধিবাসীরা শোনো, এই দেবতারাই তোমাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যারবিয়াম তখন পরামর্শ করে দুটো সোনার বাছুর তৈরী করালেন। তারপর তিনি লোকদের বললেন, “যিরূশালেমে যাওয়া তোমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। হে ইস্রায়েল, এঁরাই তোমাদের দেবতা, এঁরাই মিশর থেকে তোমাদের বের করে এনেছেন।”