1 Kings 12:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ব্যাপারটা তাদের পক্ষে গুনাহ্স্বরূপ হয়ে দাঁড়াল, কেননা তার একটার পূজা করার জন্য বৈথেল ও অন্যটার পূজা করার জন্য লোকেরা দান পর্যন্তও যেতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এটি পাপ বলে বিবেচিত হল; লোকজন বেথেলে এসে একটির পূজার্চনা করত, এবং অন্যটির পূজার্চনা করার জন্য তারা দান পর্যন্ত চলে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ব্যাপার পাপস্বরূপ হইল, কেননা তাহার একটার সম্মুখে লোকেরা দান পর্য্যন্তও যাইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ব্যাপার পাপস্বরূপ হইল, কেননা তাহার একটির সম্মুখে লোকেরা দান পর্যন্তও যাইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই লোকেরা পূজা করবার জন্য দান পর্যন্তও যেতে লাগল। এই ব্যাপারটা তাদের পাপের কারণ হয়ে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই লোকেরা পূজা করবার জন্য দান পর্যন্তও যেতে লাগল। এই ব্যাপারটা তাদের গুনাহের কারণ হয়ে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা বেথেল এবং দান-এ গিয়ে পূজা করতে লাগল। ফলে পাপাচার ঘটল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা তখন বৈথেলে ও দানে বাছুর দুটোকে আরাধনা করতে গেল| কিন্তু এটি অত্যন্ত গর্হিত ও পাপের কাজ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই লোকেরা পূজা করবার জন্য দান পর্যন্ত যেতে লাগল। এই ব্যাপারটা তাদের পাপের কারণ হয়ে দাঁড়াল।