1 Kings 12:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কতকগুলো উচ্চস্থলীতে বাড়ি নির্মাণ করলেন এবং যারা লেবির সন্তান নয়, এসব লোকের মধ্য থেকে ইমাম নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়াম উঁচু উঁচু স্থানে দেবতার পীঠস্থান তৈরি করে সব ধরনের লোকদের মধ্যে থেকে যাজক নিযুক্ত করে দিলেন, যদিও তারা লেবীয় ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কতকগুলি উচ্চস্থলীর গৃহ নির্ম্মাণ করিলেন, এবং যাহারা লেবির সন্তান নয়, এমন সকল লোকের মধ্য হইতে যাজক করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কতকগুলি উচ্চস্থলীর গৃহ নির্মাণ করিলেন, এবং যাহারা লেবির সন্তান নয়, এমন সকল লোকের মধ্য হইতে যাজক করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারবিয়াম পূজার উঁচু স্থানগুলোতে মন্দির তৈরী করলেন এবং এমন সব লোকদের মধ্য থেকে পুরোহিত নিযুক্ত করলেন যারা লেবির বংশের লোক ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারাবিম পূজার উঁচু স্থানগুলোতে মন্দির তৈরী করলেন এবং এমন সব লোকদের মধ্য থেকে পুরোহিত নিযুক্ত করলেন যারা লেবির বংশের লোক ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়াম পাহাড়ের চূড়াগুলিতেও মন্দির নির্মাণ করলেন এবং লেবী গোষ্ঠী ছাড়া অন্যান্য গোষ্ঠীর লোকদেরও পুরোহিত নিযুক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও যারবিয়াম উচ্চ স্থানে মন্দির বানিয়েছিল| (শুধুমাত্র লেবীয়দের পরিবারগোষ্ঠী থেকে যাজক বেছে নেওয়ার পরিবর্তে সে ইস্রায়েলের বিভিন্ন পরিবারগোষ্ঠী থেকে যাজকদের বেছে নিয়েছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারবিয়াম উঁচু স্থানগুলোতে মন্দির তৈরী করলেন এবং এমন সব লোকদের মধ্য থেকে যাজক নিযুক্ত করলেন যারা লেবির বংশের লোক ছিল না।