1 Kings 12:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়ারাবিম অষ্টম মাসের পঞ্চদশ দিনে এহুদাস্থ উৎসবের মত একটি উৎসব নির্ধারণ করলেন; এবং কোরবানগাহ্র কাছে উঠে গেলেন; তিনি বেথেলেও এরকম করলেন, নিজের তৈরি বাছুরের মূর্তির কাছে কোরবানী করলেন এবং তাঁর তৈরি উচ্চস্থলীগুলোর ইমামদেরকে বেথেলে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদায় যেমনটি হত, ঠিক সেভাবেই তিনি অষ্টম মাসের পনেরোতম দিনে একটি উৎসবের সূচনা করলেন, এবং যজ্ঞবেদিতে বলি উৎসর্গ করলেন। বেথেলে, তাঁর তৈরি করা বাছুরগুলির কাছেই তিনি বলি উৎসর্গ করলেন। আর বেথেলেও তাঁর তৈরি করা উঁচু উঁচু স্থানে তিনি যাজক নিযুক্ত করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যারবিয়াম অষ্টম মাসে, মাসের পঞ্চদশ দিনে যিহূদাস্থ উৎসবের সদৃশ এক উৎসব নিরূপণ করিলেন, এবং যজ্ঞবেদির কাছে উঠিয়া গেলেন; তিনি বৈথেলে এইরূপ করিলেন, নিজ কৃত বৎস-প্রতিমার কাছে বলিদান করিলেন, এবং আপনার কৃত উচ্চস্থলীসমূহের যাজকদিগকে বৈথেলে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যারবিয়াম অষ্টম মাসে, মাসের পঞ্চদশ দিনে যিহূদাস্থ উৎসবের সদৃশ এক উৎসব নিরূপণ করিলেন, এবং যজ্ঞবেদির কাছে উঠিয়া গেলেন; তিনি বৈথেলে এইরূপ করিলেন, আপনার কৃত বৎস-প্রতিমার কাছে বলিদান করিলেন, এবং আপনার কৃত উচ্চস্থলীসমূহের যাজকদিগকে বৈথেলে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা এলাকার মধ্যে যে পর্ব হত সেই পর্বের মত অষ্টম মাসের পনের দিনের দিন তিনি বৈথেলেও একটা পর্বের ব্যবস্থা করলেন এবং নিজের তৈরী বাছুরের উদ্দেশে বেদীর উপর পশু উৎসর্গ করলেন। তিনি বৈথেলে পূজার উঁচু স্থানগুলোতে তাঁর তৈরী মন্দিরে পুরোহিতও নিযুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা এলাকার মধ্যে যে ঈদ হত সেই ঈদের মত অষ্টম মাসের পনের দিনের দিন তিনি বেথেলেও একটা ঈদের ব্যবস্থা করলেন এবং নিজের তৈরী বাছুরের উদ্দেশে বেদীর উপর পশু উৎসর্গ দিলেন। তিনি বেথেলে পূজার উঁচু স্থানগুলোতে তাঁর তৈরী মন্দিরে পুরোহিতও নিযুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার উৎসবের অনুকরণে অষ্টম মাসের পঞ্চদশ দিনে যারবিয়ামও একটি ধর্মীয় উৎসবের প্রচলন করলেন। বেথেলের বেদীতে প্রতিষ্ঠিত তাঁর গড়া সোনার বাছুরের সামনে বলি উৎসর্গ করলেন এবং অন্যান্য মন্দিরগুলিতে তাঁর নিযুক্ত পুরোহিতদের সেইদিন বেথেলের ক্রিয়া-কর্মে নিযুক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর রাজা যারবিয়াম ইস্রায়েল উৎসবের মতো একটি নতুন ছুটির দিনের প্রবর্তন করল| অষ্টম মাসের 15 দিনে এই ছুটি পালিত হত| এসময় রাজা বৈথেল শহরের বেদীতে বলিদান করত| সে তার বানানো বাছুর দুটোর সামনে বলি দিত| রাজা যারবিয়াম বৈথেলে ও উঁচু জায়গায় তার বানানো পূজোর জায়গাগুলোর জন্য যাজকদের বেছে নিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা এলাকার মধ্যে যে পর্ব হত সেই পর্বের মত অষ্টম মাসের পনের দিনের দিন তিনি বৈথেলেও একটা পর্বের ব্যবস্থা করলেন এবং নিজের তৈরী বাছুরের উদ্দেশ্যে বেদির উপর পশু উৎসর্গ করলেন। তিনি বৈথেলে পূজার উঁচু স্থানগুলোতে তাঁর তৈরী মন্দিরে যাজকও নিযুক্ত করলেন।