1 Kings 12:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি অষ্টম মাসের, যে মাস তিনি পরিকল্পনা করেছিলেন, সেই মাসের পঞ্চদশ দিনে তাঁর তৈরি কোরবানগাহ্র কাছে গেলেন, আর তিনি ইসরাইল-সন্তানদের জন্য উৎসব নির্ধারণ করলেন এবং ধূপদাহের জন্য কোরবানগাহ্র কাছে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পছন্দমতো মাসে, অর্থাৎ অষ্টম মাসের পনেরোতম দিনে তিনি বেথেলে তাঁর তৈরি করা যজ্ঞবেদিতে বলি উৎসর্গ করলেন। অতএব তিনি ইস্রায়েলীদের জন্য উৎসবের সূচনা করলেন এবং বলি উৎসর্গ করার জন্য যজ্ঞবেদিতে উঠে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অষ্টম মাসের, —যে মাস তিনি আপনার মনে কল্পনা করিয়াছিলেন, সেই মাসের—পঞ্চদশ দিনে আপনার কৃত যজ্ঞবেদির কাছে গেলেন; আর তিনি ইস্রায়েল-সন্তানগণের জন্য উৎসব নিরূপণ করিলেন, এবং ধূপদাহের জন্য বেদির কাছে উঠিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অষ্টম মাসের- যে মাস তিনি আপনার মনে কল্পনা করিয়াছিলেন, সেই মাসের- পঞ্চদশ দিনে আপনার কৃত যজ্ঞবেদির কাছে গেলেন; আর তিনি ইস্রায়েল-সন্তানগণের জন্য উৎসব নিরূপণ করিলেন, এবং ধূপদাহের জন্য বেদির কাছে উঠিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অষ্টম মাসের পনের দিনের দিন বৈথেলে তাঁর তৈরী বেদীতে তিনি পশু উৎসর্গ করলেন। সময়টা তাঁর নিজেরই বেছে নেওয়া। এইভাবে তিনি ইস্রায়েলীয়দের জন্য পর্বের ব্যবস্থা করলেন এবং পশু উৎসর্গ করবার জন্য বেদীতে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অষ্টম মাসের পনের দিনের দিন বেথেলে তাঁর তৈরী বেদীতে তিনি পশু উৎসর্গ দিলেন। সময়টা তাঁর নিজেরই বেছে নেওয়া। এইভাবে তিনি বনি-ইসরাইলদের জন্য ঈদের ব্যবস্থা করলেন এবং পশু উৎসর্গ দেবার জন্য বেদীতে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতি বছর তাঁর নির্ধারিত অষ্টম মাসের পঞ্চদশ দিনে তিনি বেথেলে যেতেন এবং বেদীতে বলি উৎসর্গ করে তাঁর প্রচলিত উৎসব পালন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ রাজা যারবিয়াম তার সুবিধা মতো ইস্রায়েলীয়দের জন্য উৎসবের সময় বেছে নিয়েছিল| অষ্টম মাসের 15 দিনের মাথায় ঐ ছুটির দিনটিতে বৈথেল শহরে তার বানানো বেদীতে বলিদান ছাড়াও ধূপধূনো দেওয়া হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অষ্টম মাসের পনেরো দিনের র দিন বৈথেলে তাঁর তৈরী বেদীতে তিনি পশু উৎসর্গ করলেন। দিন টা তাঁর নিজেরই বেছে নেওয়া। এই ভাবে তিনি ইস্রায়েলীয়দের জন্য পর্বের ব্যবস্থা করলেন এবং ধূপ জ্বালাবার জন্য বেদীতে উঠলেন।