1 Kings 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার পিতা আমাদের উপর দুঃসহ জোয়াল চাপিয়ে দিয়েছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন গোলামীর কাজ ও ভারী জোয়াল চাপিয়েছেন আপনি তা লঘু করুন, করলে আমরা আপনার গোলামী করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনার বাবা আমাদের উপর এক ভারী জোয়াল চাপিয়ে দিলেন, কিন্তু এখন আপনি সেই কঠোর পরিশ্রম ও ভারী জোয়ালের ভার লঘু করে দিন, যা আপনার বাবা আমাদের উপর চাপিয়ে দিলেন, আর আমরাও আপনার সেবা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়ালি দিয়াছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম্ম ও ভারী যোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার পিতা আমাদের উপর দুঃসহ জোয়ালি দিয়াছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম ও ভারী জোয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনার বাবা আমাদের উপর একটা ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি আমাদের উপর চাপানো সেই কঠিন পরিশ্রম কমিয়ে ভারী জোয়ালটা হালকা করে দিন; তাহলে আমরা আপনার সেবা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনার পিতা আমাদের উপর একটা ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি আমাদের উপর চাপানো সেই কঠিন পরিশ্রম কমিয়ে ভারী জোয়ালটা হালকা করে দিন; তাহলে আমরা আপনার সেবা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার পিতা শলোমন আমাদের সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করতেন এবং আমাদের উপরে দুরূহ কাজের বোঝা চাপিয়ে দিয়েছেন। যদি আপনি এই বোঝা হালকা করে দেন এবং আমাদের স্বচ্ছন্দে জীবনযাপন করার সুযোগ দেন, তাহলে আমরা আপনার অনুগত প্রজা হয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আপনার পিতা আমাদের খাটিয়ে খাটিয়ে জীবন দুর্বিসহ করে তুলেছিলেন| আপনি দয়া করে আমাদের কাজের বোঝা একটু হাল্কা করে দিলেই আমরা আপনার হয়ে কাজ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আপনার বাবা আমাদের উপর একটা ভারী যোঁয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি আমাদের উপর চাপানো সেই কঠিন পরিশ্রম কমিয়ে ভারী যোঁয়ালটা হালকা করে দিন; তাহলে আমরা আপনার সেবা করব।”