1 Kings 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বেথেলে এক জন প্রাচীন নবী বাস করতেন; তাঁর এক পুত্র এসে, বেথেলে সেই দিন আল্লাহ্‌র লোক যা যা করেছিলেন, সমস্তই তাঁকে জানালো; তিনি বাদশাহ্‌কে যে যে কথা বলেছিলেন, তার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে বেথেলে একজন বৃদ্ধ ভাববাদী বসবাস করতেন। তাঁর ছেলেরা এসে সেদিন ঈশ্বরের সেই লোক যা যা করলেন, তা তাঁকে বললেন। তিনি রাজাকে যা যা বললেন, তারা তাদের বাবাকে সেসবও বলে শুনিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৈথেলে এক জন প্রাচীন ভাববাদী বাস করিতেন; তাঁহার এক পুত্র আসিয়া, বৈথেলে ঐ দিবসে ঈশ্বরের লোক যাহা যাহা করিয়াছিলেন, সমস্তই তাঁহাকে জ্ঞাত করিল; তিনি রাজাকে যে যে কথা বলিয়াছিলেন, তাহার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে কহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৈথেলে একজন প্রাচীন ভাববাদী বাস করিতেন; তাঁহার এক পুত্র আসিয়া, বৈথেলে ঐ দিবসে ঈশ্বরের লোক যাহা যাহা করিয়াছিলেন, সমস্তই তাঁহাকে জ্ঞাত করিল; তিনি রাজাকে যে যে কথা বলিয়াছিলেন, তাহার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে কহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈথেলে একজন বুড়ো নবী বাস করতেন। ঈশ্বরের লোকটি সেই দিন সেখানে যা করেছিলেন তাঁর ছেলেরা গিয়ে তাঁকে তা সবই জানাল। রাজাকে তিনি যা বলেছিলেন তা-ও তারা তাদের বাবাকে বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেথেলে একজন বুড়ো নবী বাস করতেন। আল্লাহ্‌র বান্দাটি সেই দিন সেখানে যা করেছিলেন তাঁর ছেলেরা গিয়ে তাঁকে তা সবই জানাল। বাদশাহ্‌কে তিনি যা বলেছিলেন তা-ও তারা তাদের বাবাকে বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় বেথেলে একজন বৃদ্ধ নবী বাস করতেন। তাঁর ছেলেরা যিহুদীয়ার নবী সেদিন বেথেলে যা করেছিলেন এবং রাজাকে যেসব কথা বলেছিলেন সব তাঁকে বলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৈথেল শহরে সে সময় একজন বৃদ্ধ ভাববাদী বাস করতেন| তাঁর ছেলেরা এসে তাঁকে বৈথেলের এই ঈশ্বর প্রেরিত ব্যক্তির কার্যকলাপের কথা জানালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বৈথেলে একজন বয়ষ্ক ভাববাদী বাস করতেন। ঈশ্বরের লোকটি সেই দিন সেখানে যা করেছিলেন তাঁর ছেলেরা গিয়ে তাঁকে তা সবই জানাল। রাজাকে তিনি যা বলেছিলেন তাও তারা তাদের বাবাকে বলল।