1 Kings 13:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আল্লাহ্‌র লোকের পিছনে গেলেন এবং একটি এলা গাছের তলে তাঁকে বসে থাকতে দেখে বললেন, আপনি কি এহুদা থেকে আগত আল্লাহ্‌র লোক? তিনি বললেন, আমি সেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোকের সন্ধানে গেলেন। তিনি তাঁকে বিশাল একটি গাছের তলায় বসে থাকতে দেখে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি ঈশ্বরের সেই লোক, যিনি যিহূদা থেকে এসেছেন?” “আমিই সেই লোক,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ঈশ্বরের লোকের পশ্চাতে গেলেন, এবং এক এলা বৃক্ষের তলে তাঁহাকে বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, আপনি কি যিহূদা হইতে আগত ঈশ্বরের লোক? তিনি কহিলেন, আমি সেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ঈশ্বরের লোকের পশ্চাতে গেলেন, এবং এক এলা বৃক্ষের তলে তাঁহাকে বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, আপনি কি যিহূদা হইতে আগত ঈশ্বরের লোক? তিনি কহিলেন, আমি সেই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ঈশ্বরের লোকটির খোঁজে গেলেন। তিনি তাঁকে একটা এলোন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি ঈশ্বরের সেই লোক যিনি যিহূদা দেশ থেকে এসেছেন?” উত্তরে তিনি বললেন, “হ্যাঁ, আমিই সেই লোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আল্লাহ্‌র বান্দাটির তালাশে গেলেন। তিনি তাঁকে একটা এলোন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি আল্লাহ্‌র সেই বান্দা যিনি এহুদা দেশ থেকে এসেছেন?” জবাবে তিনি বললেন, “জ্বী, আমিই সেই লোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার নবীর অনুসরণ করলেন এবং একটি ওক গাছের নীচে তাঁকে বসে থাকতে দেখলেন। তাঁকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনিই কি যিহুদীয়ার সেই নবী? তিনি বললেন, হ্যাঁ, আমিই সেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৃদ্ধ ভাববাদী ঈশ্বর প্রেরিত লোকটিকে খুঁজতে খুঁজতে অবশেষে দেখলেন একটা মস্ত বড় গাছের তলায় একজন বসে আছেন| তিনি প্রশ্ন করলেন, “আপনি কি ঈশ্বরের লোক যিনি যিহূদা থেকে এসেছেন?” ভাববাদী উত্তর দিলেন, “হ্যাঁ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি ঈশ্বরের লোকটী খোঁজে গেলেন। তিনি তাঁকে একটা এলোন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি ঈশ্বরের সেই লোক যিনি যিহূদা দেশ থেকে এসেছেন?” উত্তরে তিনি বললেন, “হ্যাঁ, আমিই সেই লোক।”