1 Kings 13:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আমি আপনার সঙ্গে ফিরে যেতে ও আপনার বাড়িতে প্রবেশ করতে পারি না; এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা পানি পান করবো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোক বললেন, “আমি আপনার সাথে ফিরে যেতে পারব না, অথবা এই স্থানে আপনার সাথে রুটি খেতে বা জলপান করতেও পারব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, আমি আপনার সহিত ফিরিয়া যাইতে ও আপনার গৃহে প্রবেশ করিতে পারি না; এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা জল পান করিব না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, আমি আপনার সহিত ফিরিয়া যাইতে ও আপনার গৃহে প্রবেশ করিতে পারি না; এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা জল পান করিব না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের লোকটি বললেন, “আমি আপনার সংগে ফিরেও যেতে পারি না কিম্বা আপনার সংগে এই জায়গায় খাবার বা জল খেতেও পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র বান্দাটি বললেন, “আমি আপনার সংগে ফিরেও যেতে পারি না কিংবা আপনার সংগে এই জায়গায় খাবার বা পানি খেতেও পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিহুদীয়ার সেই নবী তাঁকেও বললেন, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে যেতে পারব না, আপনার আতিথ্যও গ্রহণ করতে পারব না, এখানে আপনার সঙ্গে আমি কিছুই পান বা আহার করতে পারব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বরের লোকটি এতে রাজি হলেন না| তিনি বললেন, “আমি আপনার সঙ্গে বাড়িতে যেতে বা এখানে কোনো পানাহার করতে পারব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের লোকটি বললেন, “আমি আপনার সঙ্গে ফিরে যেতে পারি না কিম্বা আপনার সঙ্গে এই জায়গায় খাবার বা জল খেতেও পারি না।