1 Kings 13:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই ব্যক্তি কোরবানগাহ্‌র বিরুদ্ধে মাবুদের কালামের দ্বারা এই কথা ঘোষণা করলেন, হে কোরবানগাহ্‌, হে কোরবানগাহ্‌, মাবুদ এই কথা বলেন, দেখ দাউদ-কুলে ইউসিয়া নামে একটি বালকের জন্ম হবে; উচ্চস্থলীগুলোর যে ইমামেরা তোমার উপরে ধূপ জ্বালায়, তাদেরকে তিনি তোমার উপরে কোরবানী করবেন ও তোমার উপরে মানুষের অস্থি পোড়ানো হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কথামতো তিনি যজ্ঞবেদির বিরুদ্ধে চিৎকার করে বলে উঠেছিলেন: “ওহে যজ্ঞবেদি, ওহে যজ্ঞবেদি! সদাপ্রভু একথাই বলেন: ‘দাউদের কুলে এক ছেলে জন্মাবে, যার নাম হবে যোশিয়। তোমার উপর সে উঁচু উঁচু স্থানের সেইসব যাজককে বলি দেবে, যারা এখানে বলি উৎসর্গ করছে, এবং একদিন তোমার উপর মানুষের অস্থি জ্বালানো হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই ব্যক্তি বেদির বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদি, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, দায়ূদ-কুলে যোশিয় নামে একটী বালকের জন্ম হইবে; উচ্চস্থলীসমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই ব্যক্তি বেদির বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদি, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, দায়ূদ-কুলে যোশিয় নামে একটি বালকের জন্ম হইবে; উচ্চস্থলীসমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সদাপ্রভুর কথামত বেদীর বিরুদ্ধে ঘোষণা করলেন, “ওহে বেদী, ওহে বেদী, সদাপ্রভু এই কথা বলছেন, ‘দায়ূদের বংশে যোশিয় নামে একটি ছেলের জন্ম হবে। পূজার উঁচু স্থানগুলোর যে পুরোহিতেরা এখন তোমার উপর পশু উৎসর্গ করছে সেই পুরোহিতদের সে তোমার উপরেই উৎসর্গ করবে এবং মানুষের হাড়ও পোড়াবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মাবুদের কথামত বেদীর বিরুদ্ধে ঘোষণা করলেন, “ওহে বেদী, ওহে বেদী, মাবুদ এই কথা বলছেন, ‘দাউদের বংশে ইউসিয়া নামে একটি ছেলের জন্ম হবে। পূজার উঁচু স্থানগুলোর যে পুরোহিতেরা এখন তোমার উপর পশু বলি দিচ্ছে সেই পুরোহিতদের সে তোমার উপরেই কোরবানী দেবে এবং মানুষের হাড়ও পোড়াবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নবী তখন পরমেশ্বরের প্রত্যাদেশে বেদীকে অভিযুক্ত করে ঘোষণা কলরেনঃ হে বেদি, প্রভু পরমেশ্বর এই কথা বলেছেনঃ শুনে রাখ, দাউদের কুলে একটি বালক জন্ম গ্রহণ করবেন। তার নাম হবে যোশিয়। পাহাড়ের গায়ে তৈরী দেবস্থানের যে পুরোহিতেরা তোমার উপর বলি উৎসর্গ করে, যোশিয় তাদের তোমারই উপর বলিদান করবেন এবং তোমারই উপরে পোড়ানো হবে মানুষের অস্থি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সদাপ্রভুর কথামত বেদির বিরুদ্ধে ঘোষণা করলেন, “ওহে বেদী, ওহে বেদী, সদাপ্রভু এই কথা বলছেন, ‘দায়ূদের বংশে যোশিয় নামে একটি ছেলের জন্ম হবে। উঁচু স্থানগুলোর যে যাজকেরা এখন তোমার উপর ধূপ জ্বালিয়েছে সেই যাজকদের সে তোমার উপরেই উৎসর্গ করবে এবং মানুষের হাড়ও পোড়াবে।’”