1 Kings 13:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা ভোজন স্থানে বসে আছেন, এমন সময়ে যে নবী ওঁকে ফিরিয়ে এনেছিলেন তাঁর কাছে মাবুদের কালাম নাজেল হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন টেবিলে বসেছিলেন, তখন সদাপ্রভুর বাক্য সেই বৃদ্ধ ভাববাদীর কাছে উপস্থিত হল, যিনি তাঁকে ফিরিয়ে নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা মেজে বসিয়া আছেন, এমন সময়ে, যে ভাববাদী উহাঁকে ফিরাইয়া আনিয়াছিলেন, তাঁহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা মেজে বসিয়া আছেন, এমন সময়ে, যে ভাববাদী উঁহাকে ফিরাইয়া আনিয়াছিলেন, তাঁহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তখনও টেবিলের কাছে বসে আছেন, এমন সময় যিনি ঈশ্বরের লোকটিকে ফিরিয়ে এনেছিলেন সেই নবীর কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তখনও টেবিলের কাছে বসে আছেন, এমন সময় যিনি আল্লাহ্‌র বান্দাটিকে ফিরিয়ে এনেছিলেন সেই নবীর উপর মাবুদের কালাম নাজেল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা খাচ্ছেন, এমন সময় বেথেলের বৃদ্ধ নবীর কাছে পরমেশ্বরের প্রত্যাদেশ এল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তাঁরা টেবিলে বসে খাওয়া-দাওয়া করছেন তখন প্রভু বৃদ্ধ ভাববাদীর সামনে আবির্ভূত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা তখনও টেবিলের কাছে বসে আছেন, এমন দিন যিনি ঈশ্বরের লোকটিকে ফিরিয়ে এনেছিলেন সেই ভাববাদীর কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল।