1 Kings 13:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি এহুদা থেকে আগত আল্লাহ্র লোককে উচ্চৈঃস্বরে বললেন, মাবুদ এই কথা বলেন, তুমি মাবুদের কালামের বিরুদ্ধাচরণ করেছ; তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যা হুকুম করেছিলেন, তা তুমি পালন কর নি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকের কাছে চিৎকার করে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘তুমি সদাপ্রভুর বাক্য অমান্য করেছ এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আদেশ দিলেন তা তুমি পালন করোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি যিহূদা হইতে আগত ঈশ্বরের লোককে উচ্চৈঃস্বরে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছ; তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি যিহূদা হইতে আগত ঈশ্বরের লোককে উচ্চৈঃস্বরে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছ; তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা তুমি পালন কর নাই,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকটিকে সেই নবী চিৎকার করে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন যে, আপনি সদাপ্রভুর কথা অমান্য করেছেন এবং আপনাকে দেওয়া আপনার ঈশ্বর সদাপ্রভুর আদেশ আপনি পালন করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা থেকে আসা আল্লাহ্র বান্দাটিকে সেই নবী চিৎকার করে বললেন, “মাবুদ এই কথা বলছেন যে, আপনি মাবুদের কথা অমান্য করেছেন এবং আপনাকে দেওয়া আপনার মাবুদ আল্লাহ্র হুকুম আপনি পালন করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যিহুদীয়ার নবীকে চীৎকার করে বললেন, পরমেশ্বর বলছেন, তুমি আমার আদেশ অমান্য করেছ। তিনি যা আদেশ করেছিলেন, তা পালন কর নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৃদ্ধ ভাববাদী যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকটিকে বললেন, “প্রভু বললেন আপনি প্রভুর নির্দেশ অমান্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকটিকে সেই ভাববাদী চিৎকার করে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন যে, আপনি সদাপ্রভুর কথা অমান্য করেছেন এবং আপনাকে দেওয়া আপনার ঈশ্বর সদাপ্রভুর আদেশ আপনি পালন করেন নি।