1 Kings 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যে স্থানের বিষয়ে বলেছিলেন, তুমি অন্ন ভোজন ও পানি পান করো না, সেই স্থানে ফিরে এসে তুমি অন্ন ভোজন ও পানি পান করেছ; এই কারণে তোমার লাশ তোমার পূর্বপুরুষদের কবরে রাখা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেখানে তিনি তোমাকে ভোজনপান করতে বারণ করলেন, সেখানেই ফিরে এসে তুমি রুটি খেয়েছ ও জলপান করেছ। তাই তোমার দেহ তোমার পূর্বপুরুষদের সমাধিস্থলে কবর দেওয়া হবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা তুমি পালন কর নাই; তিনি যে স্থানের বিষয়ে বলিয়াছিলেন, তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, সেই স্থানে ফিরিয়া আসিয়া তুমি অন্ন ভোজন ও জল পান করিয়াছ; এই কারণ তোমার শব তোমার পিতৃলোকদের কবরে প্রবিষ্ট হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যে স্থানের বিষয়ে বলিয়াছিলেন, তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, সেই স্থানে ফিরিয়া আসিয়া তুমি অন্ন ভোজন ও জল পান করিয়াছ; এই কারণ তোমার শব তোমার পিতৃলোকদের কবরে প্রবিষ্ট হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জায়গায় তিনি আপনাকে খাওয়া-দাওয়া করতে নিষেধ করেছিলেন আপনি সেখানে ফিরে গিয়ে খাবার ও জল খেয়েছেন। কাজেই আপনার পূর্বপুরুষদের কবরে আপনার দেহ রাখা হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জায়গায় তিনি আপনাকে খাওয়া-দাওয়া করতে নিষেধ করেছিলেন আপনি সেখানে ফিরে গিয়ে খাবার ও পানি খেয়েছেন। কাজেই আপনার পূর্বপুরুষদের কবরস্থানে আপনার মৃতদেহ রাখা হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে যেখানে তোমাকে নিষেধ করা হয়েছিল সেখানে ফিরে গিয়ে তুমি খাদ্যগ্রহণ করেছ। এই অপরাধে তুমি নিহত হবে এবং তোমার মৃতদেহ তোমার পারিবারিক সমাধিতে সমাহিত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনাকে প্রভু এখানে কিছু খেতে বা পান করতে বারণ করেছিলেন, কিন্তু আপনি সেই নির্দেশ লঙঘন করে এখানে পানাহার করলেন| শাস্তিস্বরূপ আপনার মৃত্যুর পর আপনার দেহ আপনার বংশের সমাধিস্থলে সমাধিস্থ হতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জায়গায় তিনি আপনাকে খাওয়া দাওয়া করতে নিষেধ করেছিলেন আপনি সেখানে ফিরে গিয়ে খাবার ও জল খেয়েছেন। কাজেই আপনার পূর্বপুরুষদের কবরে আপনার দেহ রাখা হবে না।”