1 Kings 13:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর অন্ন ভোজন ও পানি পান শেষ হলে তিনি তাঁর জন্য, অর্থাৎ যাঁকে ফিরিয়ে এনেছিলেন, সেই নবীর জন্য গাধা সাজালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোক ভোজনপান শেষ করার পর যে ভাববাদী তাঁকে ফিরিয়ে এনেছিলেন, তিনি তাঁর জন্য গাধায় জিন চাপিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার অন্ন ভোজন ও [জল] পান সাঙ্গ হইলে তিনি তাঁহার জন্য, অর্থাৎ যাঁহাকে ফিরাইয়া আনিয়াছিলেন, সেই ভাববাদীর জন্য গর্দ্দভ সাজাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার অন্ন ভোজন ও [জল] পান সাঙ্গ হইলে তিনি তাঁহার জন্য, অর্থাৎ যাঁহাকে ফিরাইয়া আনিয়াছিলেন, সেই ভাববাদীর জন্য গর্দভ সাজাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের লোকটি খাওয়া-দাওয়া শেষ করলে পর তাঁর জন্য সেই নবী তাঁর একটা গাধার উপর গদি চাপালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র বান্দাটি খাওয়া-দাওয়া শেষ করলে পর তাঁর জন্য সেই নবী তাঁর একটা গাধার উপর গদি চাপালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের খাওয়া-দাওয়া শেষ হলে সেই বৃদ্ধ নবী যিহুদীয়ার নবীর জন্য গাধা সাজিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইতিমধ্যে ঈশ্বরের লোকটির পানাহার শেষ হলে বৃদ্ধ ভাববাদী তাঁর জন্য গাধায় লাগাম ও জিন চড়িয়ে দিলেন এবং সেই ব্যক্তি রওনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের লোকটি খাওয়া দাওয়া শেষ করলে পর তাঁর জন্য সেই ভাববাদী তাঁর একটা গাধার উপর গদি চাপালেন।