1 Kings 13:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি যাত্রা করলে, পথের মধ্যে একটি সিংহ তাঁকে পেয়ে হত্যা করলো ও তাঁর লাশ পথে পড়ে থাকলো এবং তার পাশে গাধা দাঁড়িয়ে রইলো; লাশের পাশে সিংহ দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি পথে যাচ্ছিলেন, এমন সময় একটি সিংহ এসে পথের উপরেই তাঁকে মেরে ফেলেছিল, এবং তাঁর দেহটি পথের উপর পড়েছিল, আর সেই গাধা ও সিংহটি সেই দেহের পাশে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি যাত্রা করিলে, পথিমধ্যে এক সিংহ তাঁহাকে পাইয়া বধ করিল, ও তাঁহার শব পথে পড়িয়া থাকিল, এবং তাহার পার্শ্বে গর্দ্দভ দাঁড়াইয়া রহিল; শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি যাত্রা করিলে, পথিমধ্যে এক সিংহ তাঁহাকে পাইয়া বধ করিল, ও তাঁহার শব পথে পড়িয়া থাকিল, এবং তাহার পার্শ্বে গর্দভ দাঁড়াইয়া রহিল; শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের লোকটি রওনা হলে পর পথে একটা সিংহ তাঁকে রাস্তার উপরে পেয়ে মেরে ফেলল। তাঁর দেহটা রাস্তার উপরে পড়ে রইল আর সেই দেহের পাশে দাঁড়িয়ে রইল সেই গাধা আর সিংহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র বান্দাটি রওনা হলে পর পথে একটা সিংহ তাঁকে রাস্তার উপরে পেয়ে মেরে ফেলল। তাঁর লাশটা রাস্তার উপরে পড়ে রইল আর সেই লাশের পাশে দাঁড়িয়ে রইল সেই গাধা আর সিংহ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি রওনা হয়ে গেলেন। পথে এক সিংহের আক্রমণে তিনি মারা গেলেন। তাঁর মৃতদেহ পথে পড়ে রইল এবং মৃতদেহের পাশে সিংহ ও গাধাটি দাঁড়িয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পথে এক সিংহের আক্রমণে ঈশ্বর প্রেরিত ব্যক্তির মৃত্যু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের লোকটি রওনা হলে পর পথে একটা সিংহ তাঁকে রাস্তার উপরে পেয়ে মেরে ফেলল। তাঁর দেহটা রাস্তার উপরে পড়ে থাকল আর সেই দেহের পাশে দাঁড়িয়ে থাকল সেই গাধা আর সিংহ।