1 Kings 13:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, লোকেরা পথ দিয়ে যাতায়াত করতে করতে দেখলো, লাশ পথে পড়ে রয়েছে এবং লাশের পাশে সিংহ দাঁড়িয়ে আছে; পরে লোকেরা ঐ প্রাচীন নবীর নিজের নগরে এসে সংবাদ দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথ দিয়ে যাওয়া কয়েকটি লোক যখন দেখেছিল সেই দেহটি পড়ে আছে, ও সেটির পাশে একটি সিংহ দাঁড়িয়ে আছে, তখন তারা সেই নগরে গিয়ে এই খবর দিয়েছিল, যেখানে সেই বৃদ্ধ ভাববাদী বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, লোকেরা পথ দিয়া গমন করিতে করিতে দেখিল, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া আছে; পরে ঐ প্রাচীন ভাববাদীর নিবাসনগরে আসিয়া সংবাদ দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, লোকেরা পথ দিয়া গমন করিতে করিতে দেখিল, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া আছে; পরে ঐ প্রাচীন ভাববাদীর নিবাস-নগরে আসিয়া সংবাদ দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিছু লোক সেই পথ দিয়ে যাবার সময় সেই পড়ে থাকা দেহটা দেখল আর দেখল তার পাশে একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে। তারা গিয়ে সেই বুড়ো নবীর গ্রামে খবর দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিছু লোক সেই পথ দিয়ে যাবার সময় সেই পড়ে থাকা লাশটা দেখল আর দেখল তার পাশে একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে। তারা গিয়ে সেই বুড়ো নবীর গ্রামে খবর দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কতকগুলি লোক সেই পথ দিয়ে যাবার সময় তাঁর মৃতদেহ ও তার পাশে সিংহটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেথেলে গিয়ে সেই খবর দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু পথচারী যাবার সময়ে পথে পড়ে থাকা সেই মৃতদেহটি আর তার পাশে দাঁড়িয়ে থাকা গাধা ও সিংহটাকে দেখতে পেল| তারা ফিরে এসে শহরে বৃদ্ধ ভাববাদীকে এই খবর দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছু লোক সেই পথ দিয়ে যাবার দিন দেখল একটি মৃতদেহ পড়ে আছে এবং দেখল তার পাশে একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে। তারা গিয়ে সেই বয়ষ্ক ভাববাদীর গ্রামে খবর দিল।