1 Kings 13:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে নবী তাঁকে পথ থেকে ফিরিয়ে এনেছিলেন, তিনি ঐ সংবাদ শুনে বললেন, ইনি আল্লাহ্র সেই লোক, যিনি মাবুদের কালামের বিরুদ্ধাচরণ করেছিলেন, তাঁর প্রতি মাবুদের কথিত কালাম অনুসারে মাবুদ তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন, আর সিংহ তাঁকে আক্রমণ করে হত্যা করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তাঁকে তাঁর যাত্রাপথ থেকে ফিরিয়ে এনেছিলেন, সেই ভাববাদী যখন এই খবর পেয়েছিলেন, তিনি বললেন, “তিনি ঈশ্বরের সেই লোক, যিনি সদাপ্রভুর বাক্য অমান্য করলেন। সদাপ্রভু যে কথা বলে তাঁকে সতর্ক করে দিলেন, সেইমতোই তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন, ও সিংহ তাঁকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ভাববাদী তাঁহাকে পথ হইতে ফিরাইয়া আনিয়াছিলেন, তিনি ঐ সংবাদ শুনিয়া কহিলেন, ইনি ঈশ্বরের সেই লোক, যিনি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন; তাঁহার প্রতি সদাপ্রভুর কথিত বাক্যানুসারে সদাপ্রভু তাঁহাকে সিংহের কাছে সমর্পণ করিয়াছেন, আর সিংহ তাঁহাকে বিদীর্ণ করিয়া বধ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ভাববাদী তাঁহাকে পথ হইতে ফিরাইয়া আনিয়াছিলেন, তিনি ঐ সংবাদ শুনিয়া কহিলেন, ইনি ঈশ্বরের সেই লোক, যিনি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন, তাঁহার প্রতি সদাপ্রভুর কথিত বাক্যানুসারে সদাপ্রভু তাঁহাকে সিংহের কাছে সমর্পণ করিয়াছেন, আর সিংহ তাঁহাকে বিদীর্ণ করিয়া বধ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কথা শুনে যে নবী তাঁকে তাঁর পথ থেকে ফিরিয়ে এনেছিলেন তিনি বললেন, “তিনি ঈশ্বরের সেই লোক যিনি সদাপ্রভুর আদেশ অমান্য করেছিলেন। সদাপ্রভু তাঁকে যে কথা বলেছিলেন সেই অনুসারেই তিনি তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন এবং সিংহ তাঁকে ছিঁড়ে-খুঁড়ে মেরে ফেলেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কথা শুনে যে নবী তাঁকে তাঁর পথ থেকে ফিরিয়ে এনেছিলেন তিনি বললেন, “তিনি আল্লাহ্র সেই বান্দা যিনি মাবুদের হুকুম অমান্য করেছিলেন। মাবুদ তাঁকে যে কথা বলেছিলেন সেই অনুসারেই তিনি তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন এবং সিংহ তাঁকে ছিঁড়ে-খুঁড়ে মেরে ফেলেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃদ্ধ নবী এই সংবাদ শুনে বললেন, এই সেই নবী, যিনি পরমেশ্বরের আদেশ অমান্য করেছিলেন। সেইজন্য প্রভু পরমেশ্বর তাঁর কথা অনুযায়ী তাঁকে আক্রমণ করে হত্যা করার জন্য সিংহ পাঠিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও বৃদ্ধ ভাববাদীর পাল্লায় পড়েই ঈশ্বরের পাঠানো এই ব্যক্তি ফিরে এসে খাওয়া-দাওয়া করেছিলেন, বৃদ্ধ ভাববাদী তারা যা বলল সব শুনলেন এবং বললেন, “প্রভুর আদেশ অমান্য করায় প্রভু সিংহ পাঠিয়ে তাঁর পাঠানো ব্যক্তির জীবন নিলেন| প্রভু বলেছিলেন যে তিনি এরকম করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই কথা শুনে যে ভাববাদী তাঁকে তাঁর পথ থেকে ফিরিয়ে এনেছিলেন তিনি বললেন, “তিনি ঈশ্বরের সেই লোক যিনি সদাপ্রভুর আদেশ অমান্য করেছিলেন। সদাপ্রভু তাঁকে যে কথা বলেছিলেন সেই অনুসারেই তিনি তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন এবং সিংহ তাঁকে ছিঁড়ে মেরে ফেলেছে।”