1 Kings 13:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি গিয়ে দেখলেন, লাশ পথে পড়ে রয়েছে এবং লাশের পাশে গাধা ও সিংহ দাঁড়িয়ে আছে; সিংহ লাশ খায় নি, গাধাকেও বিদীর্ণ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি গিয়ে সেই দেহটি পথে পড়ে থাকতে দেখেছিলেন, এবং গাধা ও সিংহটি সেটির পাশে দাঁড়িয়েছিল। সিংহ দেহটিও খায়নি বা গাধাটিকেও ক্ষতবিক্ষত করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি গিয়া দেখিলেন, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে গর্দ্দভ ও সিংহ দাঁড়াইয়া আছে; সিংহ শব খায় নাই, গর্দ্দভকেও বিদীর্ণ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গিয়া দেখিলেন, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে গর্দভ ও সিংহ দাঁড়াইয়া আছে; সিংহ শব খায় নাই, গর্দভকেও বিদীর্ণ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি গিয়ে দেখলেন রাস্তার উপরে দেহটা পড়ে রয়েছে আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাধা আর সিংহটা। সিংহটা সেই মৃতদেহ খায় নি আর গাধাটাকেও আঘাত করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি গিয়ে দেখলেন রাস্তার উপরে লাশটা পড়ে রয়েছে আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাধা আর সিংহটা। সিংহটা সেই লাশ খায় নি আর গাধাটাকেও আঘাত করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি গাধায় চড়ে সেইখানে গিয়ে দেখলেন, তাঁর মৃতদেহটি পথের মাঝে পড়ে রয়েছে এবং তার পাশে গাধা ও সিংহটি দাঁড়িয়ে রয়েছে। সিংহটি মৃতদেহ খেয়ে ফেলে নি বা গাধাটিকেও মেরে ফেলেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাধা নিয়ে বেরিয়ে সেই মৃতদেহের কাছ পৌঁছে দেখতে পেলেন যে গাধা আর সিংহ দুটোই সেখানে দাঁড়িয়ে আছে| সিংহটা সেই দেহে মুখ দেয় নি, এমনকি গাধাটাকেও কিছু করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি গিয়ে দেখলেন রাস্তার উপরে মৃতদেহটা পড়ে রয়েছে আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাধা আর সিংহটা। সিংহটা সেই মৃতদেহ খায়নি আর গাধাটাকেও আঘাত করে নি।