1 Kings 13:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তাঁকে কবর দেবার পর তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন এই যে কবরে আল্লাহ্র লোককে দাফন করা হল, সেই একই কবরে আমাকে দাফন করো, এর অস্থির পাশে আমার অস্থি রেখো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর দেহটি কবর দেওয়ার পর সেই ভাববাদী তাঁর ছেলেদের বললেন, “যে কবরে ঈশ্বরের লোককে কবর দেওয়া হয়েছে, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে সেই কবরেই কবর দিয়ো; তাঁর অস্থির পাশেই আমার অস্থিও রেখে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাঁহাকে কবর দিবার পর তিনি আপন পুত্রগণকে কহিলেন, আমি যখন মরিব, তখন এই যে কবরে ঈশ্বরের লোক কবরপ্রাপ্ত হইলেন, ইহার মধ্যে আমাকে কবর দিও, ইহাঁর অস্থির পার্শ্বে আমার অস্থি রাখিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাঁহাকে কবর দিবার পর তিনি আপন পুত্রগণকে কহিলেন, আমি যখন মরিব, তখন এই যে কবরে ঈশ্বরের লোক কবরপ্রাপ্ত হইলেন, ইহার মধ্যে আমাকে কবর দিও, ইহার অস্থির পার্শ্বে আমার অস্থি রাখিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁকে কবর দেবার পর সেই নবী তাঁর ছেলেদের বললেন, “ঈশ্বরের লোকটিকে যেখানে কবর দেওয়া হয়েছে আমি মারা গেলে পর আমাকে সেই কবরেই কবর দিয়ো, আমার হাড় তাঁর হাড়ের পাশেই রেখো;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁকে দাফন করবার পর সেই নবী তাঁর ছেলেদের বললেন, “আল্লাহ্র বান্দাটিকে যেখানে দাফন করা হয়েছে আমি মারা গেলে পর আমাকে সেই কবরেই দাফন কোরো, আমার হাড় তাঁর হাড়ের পাশেই রেখো;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাধিকৃত্য সারা হলে বৃদ্ধ নবী তাঁর ছেলেদের বললেন, আমার মৃত্যু হলে এই সমাধিতেই আমাকে কবর দিও এবং এর পাশেই আমার দেহটি শুইয়ে দিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ওঁর মুখ দিয়ে যে কথা বলিয়েছেন তা একদিন সত্যিই ঘটবে| বৈথেলের বেদী ও শমরিয়ায় অন্যান্য উচ্চস্থানে পূজা করার বিরুদ্ধে কথা বলার জন্য প্রভু ওঁকে ব্যবহার করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁকে কবর দেবার পর সেই ভাববাদী তাঁর ছেলেদের বললেন, “ঈশ্বরের লোকটিকে যেখানে কবর দেওয়া হয়েছে আমি মারা গেলে পর আমাকে সেই কবরেই কবর দিয়ো, আমার হাড় তাঁর হাড়ের পাশেই রেখো;