1 Kings 13:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বৈথেলস্থ কোরবানগাহ্‌র ও সামেরিয়ার নানা নগরে অবস্থিত উচ্চস্থলীর গৃহের বিরুদ্ধে মাবুদের কালাম দ্বারা ইনি যে কথা ঘোষণা করেছেন তা অবশ্য সফল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বেথেলের যজ্ঞবেদির বিরুদ্ধে ও শমরিয়ার নগরগুলিতে উঁচু উঁচু স্থানে স্থাপিত দেবতাদের সব পীঠস্থানের বিরুদ্ধে সদাপ্রভুর কথামতো তিনি যে বাণী ঘোষণা করলেন, তা নিঃসন্দেহে সত্যি হতে চলেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বৈথেলস্থ যজ্ঞবেদির ও শমরিয়ার নানা নগরে স্থিত উচ্চস্থলীর গৃহের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য দ্বারা ইনি যে কথা ঘোষণা করিয়াছেন, তাহা অবশ্য সফল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বৈথেলস্থ যজ্ঞবেদির ও শমরিয়ার নানা নগরে স্থিত উচ্চস্থলীর গৃহের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য দ্বারা ইনি যে কথা ঘোষণা করিয়াছেন, তাহা অবশ্য সফল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ বৈথেলের বেদী ও শমরিয়ার সব গ্রামের পূজার উঁচু স্থানগুলোর মন্দিরের বিরুদ্ধে সদাপ্রভুর কথামত তিনি যে বিষয় ঘোষণা করেছেন তা নিশ্চয়ই সফল হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ বেথেলের বেদী ও সামেরিয়ার সব গ্রামের পূজার উঁচু স্থানগুলোর মন্দিরের বিরুদ্ধে মাবুদের কথামত তিনি যে বিষয় ঘোষণা করেছেন তা নিশ্চয়ই সফল হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের আদেশে বেথেলের পূজার বেদী এবং শমরিয়া শহরের সমস্ত দেবস্থানের পূজার বেদীর বিরুদ্ধে ইনি যে কথা উচ্চারণ করেছেন, তা ফলবেই ফলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যারবিয়ামের কোনোই পরিবর্তন হল না| সে আগের মতোই পাপাচরণ করে যেতে লাগল| বিভিন্ন পরিবারগোষ্ঠী থেকে যাজক বেছে নিয়ে তাদের দিয়ে উচ্চস্থানে সেবা করাতে লাগল| যে কেউ ইচ্ছা হলেই যাজক হয়ে যেতে পারত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বৈথেলের বেদী ও শমরিয়ার সব গ্রামের উঁচু স্থানগুলোর মন্দিরের বিরুদ্ধে সদাপ্রভুর কথামত তিনি যে বিষয় ঘোষণা করেছেন তা নিশ্চয়ই সফল হবে।”