1 Kings 13:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ঘটনার পরেও ইয়ারাবিম তাঁর কুপথ থেকে ফিরলেন না, কিন্তু পুনর্বার লোকসাধারণের মধ্য থেকে লোকদেরকে উচ্চস্থলীর ইমাম নিযুক্ত করলেন; যার ইচ্ছা হত, তিনি তাকেই অভিষেক করতেন, যেন সে উচ্চস্থলীর ইমাম হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পরেও যারবিয়াম তাঁর কুপথ পরিবর্তন করেননি, কিন্তু আরও একবার সব ধরনের লোকজনের মধ্যে থেকে উঁচু উঁচু স্থানগুলির জন্য যাজক নিযুক্ত করলেন। যে কেউ যাজক হতে চাইত, তিনি তাকে উঁচু উঁচু স্থানগুলির জন্য যাজকরূপে উৎসর্গ করে দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ঘটনার পরেও যারবিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্ব্বার লোকসাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন; যাহার ইচ্ছা হইত, তিনি তাহারই হস্তপূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীর যাজক হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ঘটনার পরেও যারবিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্বার লোকসাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন; যাহার ইচ্ছা হইত, তিনি তাহারই হস্তপূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীর যাজক হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরেও যারবিয়াম তাঁর কুপথ থেকে ফিরলেন না বরং পূজার উঁচু স্থানগুলোর জন্য সব লোকদের মধ্য থেকে পুরোহিত নিযুক্ত করলেন। যে কেউ পুরোহিত হতে চাইত তাকেই তিনি পূজার উঁচু স্থানের পুরোহিত হিসাবে নিযুক্ত করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরেও ইয়ারাবিম তাঁর কুপথ থেকে ফিরলেন না বরং পূজার উঁচু স্থানগুলোর জন্য সব লোকদের মধ্য থেকে পুরোহিত নিযুক্ত করলেন। যে কেউ পুরোহিত হতে চাইত তাকেই তিনি পূজার উঁচু স্থানের পুরোহিত হিসাবে নিযুক্ত করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতসব ঘটনার পরেও রাজা যারবিয়াম কুপথ ত্যাগ করলেন না বরং আর বেশী করে সাধারণ পরিবারের লোকদের মধ্যে থেকে যাকে খুশী তাকে তাঁর প্রতিষ্ঠিত মন্দিরগুলির পুরোহিত পদে নিযুক্ত করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পাপের ফলেই তার সাম্রাজ্যের পতন হয় এবং তা ধ্বংসস্তূপে পরিণত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরেও যারবিয়াম তাঁর কুপথ থেকে ফিরলেন না বরং উঁচু স্থানগুলোর জন্য সব লোকদের মধ্য থেকে যাজক নিযুক্ত করলেন। যে কেউ যাজক হতে চাইত তাকেই তিনি উঁচু স্থানের যাজক হিসাবে নিযুক্ত করতেন।