1 Kings 13:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র লোক বৈথেলস্থ কোরবানগাহ্‌র বিরুদ্ধে যে কথা ঘোষণা করলেন, তা শুনে বাদশাহ্‌ ইয়ারাবিম কোরবানগাহ্‌ থেকে হাত প্রসারিত করে বললেন, ওকে ধর। কিন্তু তিনি তাঁর বিরুদ্ধে যে হাত প্রসারিত করলেন তা শুকিয়ে গেল, তিনি তা আর গুটিয়ে নিতে পারলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের লোক বেথেলে যজ্ঞবেদির বিরুদ্ধে চিৎকার করে যা বললেন, তা শুনে রাজা যারবিয়াম যজ্ঞবেদি থেকেই তাঁর হাত বাড়িয়ে বলে উঠেছিলেন, “ওকে ধরো!” কিন্তু সেই লোকটির দিকে তিনি যে হাতটি বাড়িয়ে দিলেন সেটি এমনভাবে শুকিয়ে বিকৃত হয়ে গেল, যে তিনি আর সেটি টেনে আনতে পারেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের লোক বৈথেলস্থ বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলেন, তাহা শুনিয়া যারবিয়াম রাজা বেদি হইতে হস্ত বিস্তার করিয়া কহিলেন, উহাকে ধর। কিন্তু তিনি তাঁহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল, তিনি তাহা আর গুড়াইতে পারিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের লোক বৈথেলস্থ বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলেন, তাহা শুনিয়া যারবিয়াম রাজা বেদি হইতে হস্ত বিস্তার করিয়া কহিলেন, উহাকে ধর। কিন্তু তিনি তাঁহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল, তিনি তাহা আর গুটাইতে পারিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈথেলে বেদীর বিরুদ্ধে ঈশ্বরের লোকটির কথা শুনে রাজা যারবিয়াম বেদীর উপরে হাত বাড়িয়ে বললেন, “ওকে ধর।” কিন্তু যে হাতখানা তিনি লোকটির দিকে বাড়িয়ে দিয়েছিলেন সেটা শুকিয়ে গেল। তিনি আর সেটা কাছে টেনে নিতে পারলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেথেলে বেদীর বিরুদ্ধে আল্লাহ্‌র বান্দাটির কথা শুনে বাদশাহ্‌ ইয়ারাবিম বেদীর উপরে হাত বাড়িয়ে বললেন, “ওকে ধর।” কিন্তু যে হাতখানা তিনি লোকটির দিকে বাড়িয়ে দিয়েছিলেন সেটা শুকিয়ে গেল। তিনি আর সেটা কাছে টেনে নিতে পারলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যারবিয়াম এ কথা শুনে তাঁর দিকে হাত বাড়িয়ে আঙ্গুল তুলে তাকে দেখিয়ে বললেন, একে ধর। সঙ্গে সঙ্গে রাজার হাত অসাড় হয়ে গেল, হাতটা তিনি আর গুটিয়ে নিতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যারবিয়াম ঈশ্বরের লোকের কাছ থেকে বৈথেলের বেদীর কথা শুনে বেদী থেকে হাত সরিয়ে নিয়ে সেই লোককে দেখিয়ে বলল, “ওকে গ্রেপ্তার করো|” কিন্তু একথা বলার সঙ্গে সঙ্গেই তার হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, সে আর হাত নাড়াতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বৈথেলে বেদির বিরুদ্ধে ঈশ্বরের লোকটী কথা শুনে রাজা যারবিয়াম বেদির উপর থেকে হাত বাড়িয়ে বললেন, “ওকে ধর।” কিন্তু যে হাতটি তিনি লোকটী দিকে বাড়িয়ে দিয়েছিলেন, সেটা শুকিয়ে গেল। তিনি আর সেটা কাছে টেনে নিতে পারলেন না।