1 Kings 13:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র লোক মাবুদের কালামের দ্বারা যে চিহ্ন নির্ধারণ করেছিলেন, সেই অনুসারে কোরবানগাহ্ ফেটে গেল এবং কোরবানগাহ্ থেকে ভস্ম পড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া, সদাপ্রভুর কথামতো ঈশ্বরের লোকের দেওয়া চিহ্ন অনুসারে যজ্ঞবেদিও দুই ভাগে বিভক্ত হয়ে গেল ও ছাইভস্মও গড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদনুসারে বেদি ফাটিয়া গেল, এবং বেদি হইতে ভস্ম পড়িয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদনুসারে বেদি ফাটিয়া গেল, এবং বেদি হইতে ভস্ম পড়িয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাছাড়া সদাপ্রভুর কথামত ঈশ্বরের লোকটির বলা চিহ্ন অনুসারে বেদীটা ফেটে গেল এবং তার ছাই পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাছাড়া মাবুদের কথামত আল্লাহ্র বান্দাটির বলা চিহ্ন অনুসারে বেদীটা ফেটে গেল এবং তার ছাই পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন হঠাৎ বেদীটা ভেঙ্গে পড়ল, বেদীর উপরের ছাই মাটিতে ছড়িয়ে গেল। প্রভু পরমেশ্বরের নামে নবীর কথা ফলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই সঙ্গে বেদীটি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে সমস্ত ছাই মাটিতে ছড়িয়ে পড়ল| এর থেকেই ঈশ্বরের লোকের কথার সত্যতা প্রমাণ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাছাড়া বেদীটা ফেটে গেল এবং তার ছাই ছড়িয়ে পড়ল, যেমন সদাপ্রভু ঈশ্বরের লোকটী মাধ্যমে চিহ্নের বিষয়ে বর্ণনা করেছিলেন।