1 Kings 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ আল্লাহ্‌র লোককে বললেন, আমার হাত যেন পুনরায় সুস্থ হয়, এজন্য আপনি আপনার আল্লাহ্‌ মাবুদের কাছে রহমত যাচ্ঞা করুন, আমার জন্য মুনাজাত করুন। তাতে আল্লাহ্‌র লোক মাবুদের কাছে যাচ্ঞা করলেন, আর বাদশাহ্‌র হাত পুনরায় সুস্থ হল, আগের মত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই ঈশ্বরের লোককে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার হয়ে অনুরোধ জানান ও আমার জন্য প্রার্থনা করুন, যেন আমার হাতটি ঠিক হয়ে যায়।” অতএব ঈশ্বরের লোক তাঁর হয়ে সদাপ্রভুর কাছে অনুরোধ জানিয়েছিলেন, এবং রাজার হাতটি আগের মতো ঠিকঠাক হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আমার হস্ত যেন পুনরায় স্বস্থ হয়, এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচ্ঞা করুন, আমার নিমিত্ত প্রার্থনা করুন। তাহাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচ্ঞা করিলেন, আর রাজার হস্ত পুনরায় স্বস্থ হইল, পূর্ব্বকার মত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আমার হস্ত যেন পুনরায় সুস্থ হয়, এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচ্ঞা করুন, আমার নিমিত্ত প্রার্থনা করুন। তাহাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচ্ঞা করিলেন, আর রাজার হস্ত পুনরায় সুস্থ হইল, পূর্বকার মত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা ঈশ্বরের লোকটিকে বললেন, “আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুকে অনুরোধ করুন এবং আমার জন্য প্রার্থনা করুন যাতে আমার হাত আবার ভাল হয়ে যায়।” তাতে ঈশ্বরের লোকটি সদাপ্রভুকে অনুরোধ করলেন আর রাজার হাতটা আবার ভাল হয়ে আগের মত হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ আল্লাহ্‌র বান্দাটিকে বললেন, “আপনি আপনার মাবুদ আল্লাহ্‌কে অনুরোধ করুন এবং আমার জন্য মুনাজাত করুন যাতে আমার হাত আবার ভাল হয়ে যায়।” তাতে আল্লাহ্‌র বান্দাটি মাবুদকে অনুরোধ করলেন আর বাদশাহ্‌র হাতটা আবার ভাল হয়ে আগের মত হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যারবিয়াম নবীকে বললেন, দয়া করে আপনার প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার হাত ভাল হয়ে যায়। প্রভু পরমেশ্বরের কাছে নবী প্রার্থনা করলেন। রাজার হাত সুস্থ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা যারবিয়াম ঈশ্বরের লোককে বলল, “দয়া করে আপনার প্রভুর ঈশ্বরের কাছে আমার এই হাতটি আবার ঠিক করে দেবার জন্য প্রার্থনা করুন|” লোকটি তখন প্রভুর কাছে সেই প্রার্থনা করায় রাজার হাত ঠিক হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা ঈশ্বরের লোকটিকে বললেন, “আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুকে অনুরোধ করুন এবং আমার জন্য প্রার্থনা করুন যাতে আমার হাত আবার ভাল হয়ে যায়।” তাতে ঈশ্বরের লোকটি সদাপ্রভুকে অনুরোধ করলেন আর রাজার হাতটা আবার ভাল হয়ে আগের মত হয়ে গেল।