1 Kings 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ আল্লাহ্‌র লোককে বললেন, আপনি আমার সঙ্গে বাড়িতে এসে আরাম করুন, আর আমি আপনাকে উপহার দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই ঈশ্বরের লোককে বললেন, “আমার ঘরে এসে একটু ভোজনপান করুন, আর আমি আপনাকে কিছু উপহার দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আপনি আমার সহিত গৃহে আসিয়া আরাম করুন, আর আমি আপনাকে উপহার দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আপনি আমার সহিত গৃহে আসিয়া আরাম করুন, আর আমি আপনাকে উপহার দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ঈশ্বরের লোকটিকে বললেন, “আপনি আমার বাড়ীতে এসে কিছু খাওয়া-দাওয়া করুন আর আমি আপনাকে একটা উপহার দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ আল্লাহ্‌র বান্দাটিকে বললেন, “আপনি আমার বাড়ীতে এসে কিছু খাওয়া-দাওয়া করুন আর আমি আপনাকে একটা উপহার দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা নবীকে বললেন, আমার সঙ্গে আমার প্রাসাদে চলুন। কিছু খাওয়া-দাওয়া করবেন। আমি আপনাকে পুরস্কার দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা ঈশ্বর প্রেরিত সেই লোকটিকে বলল, “অনুগ্রহ করে আপনি আমার সঙ্গে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করবেন চলুন| আমি আপনাকে একটি উপহার দিতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা ঈশ্বরের লোকটিকে বললেন, “আপনি আমার বাড়িতে এসে আরাম করুন আর আমি আপনাকে একটা উপহার দেব।”