1 Kings 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র লোক বাদশাহ্‌কে বললেন, যদি আপনি আমাকে আপনার বাড়ির অর্ধেকও দিয়ে দেন তবুও আপনার সঙ্গে প্রবেশ করবো না, আমি এই স্থানে অন্ন ভোজন বা পানি পান করবো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বরের লোক রাজাকে উত্তর দিলেন, “আপনি যদি আমাকে আপনার সম্পত্তির অর্ধেকও দেন, তবু আমি আপনার সাথে যাব না, বা এখানে রুটিও খাব না ও জলও পান করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের লোক রাজাকে কহিলেন, যদি আপনি আমাকে আপন বাটীর অর্দ্ধেক দেন, তথাপি আপনার সহিত প্রবেশ করিব না, আমি এই স্থানে অন্ন ভোজন বা জল পান করিব না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের লোক রাজাকে কহিলেন, যদি আপনি আমাকে আপনার বাটীর অর্ধেক দেন, তথাপি আপনার সহিত প্রবেশ করিব না, আমি এই স্থানে অন্ন ভোজন বা জল পান করিব না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বরের লোকটি উত্তরে রাজাকে বললেন, “আপনার সম্পত্তির অর্ধেকটা দিলেও আমি আপনার সংগে যাব না কিম্বা কোন খাবার বা জলও এখানে খাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্‌র বান্দাটি জবাবে বাদশাহ্‌কে বললেন, “আপনার সম্পত্তির অর্ধেকটা দিলেও আমি আপনার সংগে যাব না কিংবা কোন খাবার বা পানিও এখানে খাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু নবী বললেন, আপনি যদি আমাকে আপনার ঐশ্বর্যের অর্ধেকও দান করেন তাহলেও আমি আপনার সঙ্গে যাব না বা আপনার সঙ্গে আহার করা দূরে থাকুক, জল পর্যন্ত গ্রহণ করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই লোকটি রাজাকে বলল, “তোমার অর্ধেক রাজত্ব আমাকে দিলেও আমি তোমার সঙ্গে যাবো না বা এখানে কোন পানাহার করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বরের লোকটি উত্তরে রাজাকে বললেন, “আপনার সম্পত্তির অর্ধেকটা দিলেও আমি আপনার সঙ্গে যাব না কিম্বা কোনো খাবার বা জলও এখানে খাব না।