1 Kings 13:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদের কালাম দ্বারা আমি এই হুকুম পেয়েছি, তুমি অন্ন ভোজন ও পানি পান করো না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে ফিরে এসো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভুর কথামতো আমি এই আদেশ পেয়েছি: ‘তুমি রুটি খাবে না বা জলপান করবে না অথবা যে পথ দিয়ে এসেছ, সে পথে ফিরে যাবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভুর বাক্য দ্বারা আমি এই আজ্ঞা প্রাপ্ত হইয়াছি, তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, এবং যে পথ দিয়া যাইবে, সেই পথ দিয়া ফিরিয়া আসিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভুর বাক্য দ্বারা আমি এই আজ্ঞা প্রাপ্ত হইয়াছি, তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, এবং যে পথ দিয়া যাইবে, সেই পথ দিয়া ফিরিয়া আসিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, সদাপ্রভুর কথামত আমি এই আদেশ পেয়েছি যে, আমি যেন কোন খাবার বা জল না খাই এবং যে পথে এসেছি সেই পথে ফিরে না যাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, মাবুদের কথামত আমি এই হুকুম পেয়েছি যে, আমি যেন কোন খাবার বা পানি না খাই এবং যে পথে এসেছি সেই পথে ফিরে না যাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর আমাকে কোন খাদ্য বা পানীয় গ্রহণ করতে নিষেধ করেছেন এবং যে পথে আমি এসেছি সেই পথে বাড়ি ফিরতেও নিষেধ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে এখানে কিছু খেতে বা পান করতে বারণ করেছেন| প্রভু আমাকে আরো নির্দেশ দিয়েছেন যে, যে রাস্তা দিয়ে আমি এখানে এসেছি, সেই রাস্তা দিয়ে যেন না ফিরি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ হল, সদাপ্রভুর কথামত আমি এই আদেশ পেয়েছি যে, তুমি কোনো খাবার খেয় না বা জল পান কর না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে এস না।”