1 Kings 14:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারাবিমের যে কেউ নগরে মৃত্যুবরণ করলে তাকে কুকুরে খাবে ও যার মৃত্যু মাঠে হবে, তাকে আসমানের পাখিরা খাবে, কারণ মাবুদ এই কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়াম কুলের যে কেউ নগরে মারা যাবে, কুকুরেরা তাদের খেয়ে ফেলবে, এবং যারা গ্রামাঞ্চলে মারা যাবে, পাখিরা তাদের ঠুকরে ঠুকরে খাবে। সদাপ্রভুই একথা বলেছেন!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যারবিয়ামের যে কেহ নগরে মরিবে, তাহাকে কুকুরে খাইবে; ও যে কেহ মাঠে মরিবে, তাহাকে আকাশের পক্ষীরা খাইবে, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যারবিয়ামের যে কেহ নগরে মরিবে, তাহাকে কুকুরে খাইবে; ও যে কেহ মাঠে মরিবে, তাহাকে আকাশের পক্ষীরা খাইবে, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বংশের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে পাখীতে। আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বংশের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে পাখীতে। আমি মাবুদই এই কথা বলেছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়াম বংশের কেউ যদি শহরের মধ্যে মারা যায়, তবে তার দেহ কুকুরে খাবে, আর যদি কেউ মাঠে-ঘাটে মরে, তাহলে তাকে শকুনে খাবে। প্রভু পরমেশ্বর স্বয়ং একথা বলছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পরিবার থেকে যে কেউ শহরে মারা যাবে তাকে কুকুরে খাবে এবং তোমার পরিবারের যে লোক মাঠে মারা যাবে তাকে শকুনে খাবে| প্রভু বলেছেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার বংশের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে পাখীতে। কারণ আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’