1 Kings 14:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার জন্য সমস্ত ইসরাইল মাতম করতে করকে তাকে দাফন করবে; বস্তুত ইয়ারাবিমের কুলে কেবল সেই কবর পাবে; কেননা ইয়ারাবিমের কুলের মধ্যে ইসরাইলের আল্লাহ্ মাবুদের প্রতি তারই কিঞ্চিৎ সদ্ভাব পাওয়া গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা সবাই তার জন্য শোকপ্রকাশ করবে ও তাকে কবর দেবে। যারবিয়াম কুলে একমাত্র তাকেই কবর দেওয়া হবে, কারণ যারবিয়াম কুলে একমাত্র এর মধ্যেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কিছুটা হলেও সদ্ভাব দেখতে পেয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার জন্য সমস্ত ইস্রায়েল বিলাপ করিয়া তাহাকে কবর দিবে; বস্তুতঃ যারবিয়ামের কুলে কেবল সেই কবর পাইবে; কেননা যারবিয়ামের কুলের মধ্যে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি তাহারই কিঞ্চিৎ সদ্ভাব পাওয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার জন্য সমস্ত ইস্রায়েল বিলাপ করিয়া তাহাকে কবর দিবে; বস্তুতঃ যারবিয়ামের কুলে কেবল সেই কবর পাইবে; কেননা যারবিয়ামের কুলের মধ্যে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি তাহারই কিঞ্চিৎ সদ্ভাব পাওয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের সবাই তার জন্য শোক করতে করতে তাকে কবর দেবে। যারবিয়ামের নিজের লোকদের মধ্যে কেবল সে-ই কবর পাবে, কারণ যারবিয়ামের বংশে কেবলমাত্র সেই ছেলেটির মধ্যেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতি ভক্তি দেখতে পেয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের সবাই তার জন্য শোক করতে করতে তাকে দাফন করবে। ইয়ারাবিমের নিজের লোকদের মধ্যে কেবল সে-ই দাফন পাবে, কারণ ইয়ারাবিমের বংশে কেবলমাত্র সেই ছেলেটির মধ্যেই ইসরাইলের মাবুদ আল্লাহ্ তাঁর প্রতি ভয় দেখতে পেয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত ইসরায়েল তার জন্য শোক করবে এবং তাকে সমাধি দেবে। যারবিয়াম বংশের সে-ই হবে একমাত্র ব্যক্তি যার সমাধি ও অন্ত্যেষ্টিক্রিয়া যথারীতি অনুষ্ঠিত হবে কারণ ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর একমাত্র তারই উপর তুষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত লোক কাঁদতে কাঁদতে ওকে সমাধিস্থ করবে| যারবিয়ামের পরিবারে একমাত্র তোমার পুত্রকেই কবরে সমাধিস্থ করা হবে| কারণ যারবিয়ামের পরিবারে একমাত্র প্রভু ইস্রায়েলের ঈশ্বর তুষ্ট ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের সবাই তার জন্য শোক করতে করতে তাকে কবর দেবে। যারবিয়ামের নিজের লোকদের মধ্যে কেবল সেই কবর পাবে, কারণ যারবিয়ামের বংশে কেবলমাত্র সেই ছেলেটির মধ্যেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতি ভক্তি দেখতে পেয়েছেন।