1 Kings 14:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ নিজের উদ্দেশ্যে ইসরাইলের জন্য এক জন বাদশাহ্ উৎপন্ন করবেন; সে ইয়ারাবিমের কুলকে সেদিন উচ্ছিন্ন করবে; এমন কি এখনই করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু নিজের জন্য ইস্রায়েলে এমন একজন রাজা উৎপন্ন করবেন, যে যারবিয়ামের পরিবারটিকে শেষ করে ফেলবে। এমনকি এখনই তা শুরু হয়ে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আপনার জন্য ইস্রায়েলের উপরে এক রাজা উৎপন্ন করিবেন; সে যারবিয়ামের কুলকে সেই দিন উচ্ছিন্ন করিবে; আর কি? এখনই [করিবে]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আপনার জন্য ইস্রায়েলের উপরে এক রাজা উৎপন্ন করিবেন; সে যারবিয়ামের কুলকে সেই দিন উচ্ছিন্ন করিবে; আর কি? এখনই [করিবে]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভু নিজের উদ্দেশ্যে ইস্রায়েলের লোকদের উপরে এমন একজনকে রাজা করবেন যে যারবিয়ামের বংশকে একেবারে ধ্বংস করে দেবে। আজকেই সেই দিন, হ্যাঁ, এখনই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদ নিজের উদ্দেশ্যে ইসরাইলের লোকদের উপরে এমন একজনকে বাদশাহ্ করবেন যে ইয়ারাবিমের বংশকে একেবারে ধ্বংস করে দেবে। আজকেই সেই দিন, জ্বী, এখনই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এমন একজনকে ইসরায়েলের রাজা করবেন যিনি যারবিয়াম বংশকে নির্মূল করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েল শাসন করার জন্য এরপর যে নতুন রাজা বেছে নেবেন সে যারবিয়ামের বংশ ধ্বংস করবে| এসব ঘটতে আর বেশী দেরী নেই| তারপর প্রভু ঈস্রায়েলের ওপর আঘাত হানবেন| দেশের সমস্ত লোক ভয়ে থরথর করে কাঁপতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু নিজের উদ্দেশ্যে ইস্রায়েলের লোকদের উপরে এমন এক জনকে রাজা করবেন যে যারবিয়ামের বংশকে একেবারে ধ্বংস করে দেবে। আজকেই সেই দিন, হ্যাঁ, এখনই।