1 Kings 14:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারাবিম যেসব গুনাহ্ করেছেন এবং যেসব গুনাহ্র দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছেন, তার দরুন মাবুদ ইসরাইলকে ত্যাগ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যেহেতু যারবিয়াম নিজে পাপ করেছে ও ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছে, তাই তিনি ইস্রায়েলকে ত্যাগ করতে চলেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যারবিয়াম যে সকল পাপ করিয়াছেন, এবং যে সকল পাপের দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছেন, তৎপ্রযুক্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যারবিয়াম যে সকল পাপ করিয়াছেন, এবং যে সকল পাপের দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছেন, তৎপ্রযুক্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারবিয়াম নিজে যে সব পাপ করেছে এবং ইস্রায়েলীয়েলের লোকদের দিয়ে করিয়েছে তার জন্য সদাপ্রভু তাদের ত্যাগ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারাবিম নিজে যে সব গুনাহ্ করেছে এবং ইসরাইলের লোকদের দিয়ে করিয়েছে তার জন্য মাবুদ তাদের ত্যাগ করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলকে পরিত্যাগ করবেন কারণ যারবিয়াম পাপ করেছে এবং ইসরায়েলকে পাপের পথে নিয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়াম নিজে পাপ করেছে, আর ইস্রায়েলের লোকদের পাপাচরণের কারণ হয়েছে| তাই প্রভু ইস্রায়েলের লোকদের পরাস্ত হতে দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারবিয়াম নিজে যে সব পাপ করেছে এবং ইস্রায়েলীয়দের লোকদের দিয়ে করিয়েছে তার জন্য সদাপ্রভু তাদের ত্যাগ করবেন।”