1 Kings 14:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়ারাবিমের স্ত্রী প্রস্থান করলেন এবং তির্সাতে উপস্থিত হলেন, তিনি বাড়ির দরজার গোবরাটে আসামাত্র বালকটির মৃত্যু হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যারবিয়ামের স্ত্রী উঠে সেখান থেকে তির্সাতে চলে গেলেন। ঠিক যখন তিনি বাড়ির চৌকাঠে পা দিলেন, ছেলেটি মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যারবিয়ামের ভার্য্যা উঠিয়া প্রস্থান করিলেন, এবং তির্সাতে উপস্থিত হইলেন, তিনি বাটীর দ্বারের গোবরাটে আসিবামাত্র বালকটী মরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যারবিয়ামের ভার্যা উঠিয়া প্রস্থান করিলেন, এবং তির্সাতে উপস্থিত হইলেন, তিনি বাটীর দ্বারের গোবরাটে আসিবামাত্র বালকটি মরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যারবিয়ামের স্ত্রী চলে গেলেন এবং তির্সা শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি বাড়ীর দরজার চৌকাঠে পা দেওয়া মাত্রই ছেলেটি মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইয়ারাবিমের স্ত্রী চলে গেলেন এবং তির্সা শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি বাড়ীর দরজার চৌকাঠে পা দেওয়া মাত্রই ছেলেটি মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়ামের স্ত্রী ফিরে গেলেন তির্সাতে। তিনি বাড়ীর দরজায় পা দেওয়া মাত্র তাঁর ছেলেটি মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়ামের স্ত্রী তির্সাতে ফিরে গেল| বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তার পুত্রের মৃত্যু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর যারবিয়ামের স্ত্রী উঠলেন এবং তির্সা শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি বাড়ীর দরজার চৌকাঠে পা দেওয়া মাত্রই ছেলেটি মারা গেল।