1 Kings 14:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারাবিমের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিভাবে যুদ্ধ করলেন ও কিভাবে রাজত্ব করলেন, দেখ, তার বিবরণ ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়ামের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তাঁর যুদ্ধবিগ্রহ ও তাঁর শাসনব্যবস্থা, সেসব ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিরূপে যুদ্ধ করিলেন, ও কিরূপে রাজত্ব করিলেন, দেখ, তাহার বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিরূপে যুদ্ধ করিলেন, ও কিরূপে রাজত্ব করিলেন, দেখ, তাহার বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারবিয়ামের অন্যান্য কাজ, তাঁর সব যুদ্ধ এবং রাজত্ব করবার কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারাবিমের অন্যান্য কাজ, তাঁর সব যুদ্ধ এবং রাজত্ব করবার কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়ামের সমস্ত কীর্তিকাহিনী তাঁর যুদ্ধবিগ্রহ ও তাঁর শাসনকার্যের সমস্ত বিবরণ লেখা আছে ইসরায়েলী রাজাদের ইতিহাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যারবিয়াম আরো অনেক কিছু করেছিল| সে অনেক যুদ্ধ করেছিল এবং লোকদের ওপরে রাজত্ব চালিয়ে যাচ্ছিল| সে যা করেছিল সে সমস্ত বিবরণই ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারবিয়ামের অন্যান্য কাজ, তাঁর সব যুদ্ধ এবং রাজত্ব করবার কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।