1 Kings 14:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারাও নিজেদের জন্য অনেক উচ্চস্থলী এবং প্রত্যেক উঁচু পর্বতে ও প্রত্যেক সবুজ গাছের তলে স্তম্ভ ও আশেরা-মূর্তি তৈরি করতো; আর দেশে পুংগামী লোকও ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তারা নিজেদের জন্য প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও ডালপালা মেলে ধরা গাছের নিচে দেবতাদের পীঠস্থান, পবিত্র পাথর ও আশেরার খুঁটি খাড়া করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারাও আপনাদের জন্য অনেক উচ্চস্থলী, এবং প্রত্যেক উচ্চ পর্ব্বতে ও প্রত্যেক হরিৎ বৃক্ষের তলে স্তম্ভ ও আশেরা-মূর্ত্তি নির্ম্মাণ করিত; আর দেশে পুংগামী লোকও ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারাও আপনাদের জন্য অনেক উচ্চস্থলী, এবং প্রত্যেক উচ্চ পর্বতে ও প্রত্যেক হরিৎ বৃক্ষের তলে স্তম্ভ ও আশেরা-মূর্তি নির্মাণ করিত; আর দেশে পুংগামী লোকও ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তারা নিজেদের জন্য প্রত্যেকটা উঁচু পাহাড়ের উপরে ও প্রত্যেকটা ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে পূজার উঁচু স্থান ঠিক করেছিল এবং পবিত্র পাথর ও আশেরা-খুঁটি স্থাপন করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তারা নিজেদের জন্য প্রত্যেকটা উঁচু পাহাড়ের উপরে ও প্রত্যেকটা ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে পূজার উঁচু স্থান ঠিক করেছিল এবং পবিত্র পাথর ও আশেরা-খুঁটি স্থাপন করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারাও পাহাড়ের চূড়ায় মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং পাহাড়ে ও গাছের তলায় পাথরের স্তম্ভ ও আশেরা দেবীর প্রতীক মূর্তি গড়ে প্রতিষ্ঠা করেছিল পূজার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা উঁচু বেদী ছাড়াও পাথরের স্মৃতিসৌধ, বাঁশের পবিত্র মূর্ত্তি প্রভৃতি বানিয়েছিল| প্রত্যেকটি উচ্চস্থান, সবুজ গাছের তলায় তারা এই সব কদাকার জিনিস বানিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া তারা নিজেদের জন্য প্রত্যেকটি উঁচু পাহাড়ের উপরে ও প্রত্যেকটি ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে উঁচু জায়গা ঠিক করেছিল এবং পবিত্র পাথর ও আশেরা খুঁটি স্থাপন করেছিল।