1 Kings 14:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ যখন মাবুদের গৃহে প্রবেশ করতেন তখন ঐ পদাতিকরা সেসব ঢাল ধরত এবং পরে পদাতিকদের ঘরে ফিরিয়ে নিয়ে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই রাজা সদাপ্রভুর মন্দিরে যেতেন, ফৌজি পাহারাদাররাও সেই ঢালগুলি বহন করে নিয়ে যেত, এবং পরে তারা আবার সেগুলি ফৌজি পাহারাদারদের কক্ষে ফিরিয়ে নিয়ে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা যখন সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতেন, তখন ঐ পদাতিকগণ সেই সকল ঢাল ধরিত; পরে পদাতিকদিগের ঘরে ফিরাইয়া লইয়া যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা যখন সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতেন, তখন ঐ পদাতিকগণ সেই সকল ঢাল ধরিত; পরে পদাতিকদের ঘরে ফিরাইয়া লইয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যখন সদাপ্রভুর ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো ধরে নিয়ে তাঁর সংগে যেত এবং পরে সেগুলো তারা পাহারা-ঘরে জমা দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ যখন মাবুদের ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো ধরে নিয়ে তাঁর সংগে যেত এবং পরে সেগুলো তারা পাহারা-ঘরে জমা দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা মন্দিরে যাবার সময় রক্ষীরা সেই ঢালগুলি নিয়ে রাজার সঙ্গে যেত এবং প্রাসাদে ফিরে আসার পর সেগুলি আবার প্রাসাদের অস্ত্রশালায় রেখে দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যখনই রাজা মন্দিরে যেতেন প্রহরীরা তাঁর সঙ্গে সঙ্গে ঐ ঢালগুলো নিয়ে যেত| তারপর যখন প্রহরীরা ফিরে আসত, তারা ঐ ঢালগুলি প্রহরী কক্ষের দেওয়ালের ওপর আবার রেখে দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যখন সদাপ্রভুর ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো ধরে নিয়ে তাঁর সঙ্গে যেত এবং পরে সেগুলো তারা পাহারাদার দের ঘরে জমা দিত।