1 Kings 14:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দশখানা রুটি, কতকগুলো পিঠা ও এক ভাড় মধু সঙ্গে নিয়ে তাঁর কাছে যাও; বালকটির কি হবে, তা তিনি তোমাকে জানাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দশটি রুটি, কয়েকটি পিঠে ও এক বয়াম মধু সাথে নিয়ে তাঁর কাছে যাও। তিনি তোমাকে বলে দেবেন, ছেলেটির কী হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি দশখানা রুটী, কতকগুলি তিলুয়া ও এক ভাঁড় মধু সঙ্গে লইয়া তাঁহার কাছে যাও; বালকটীর কি হইবে, তাহা তিনি তোমাকে জানাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি দশখানি রুটি, কতকগুলি পিষ্টক ও এক ভাঁড় মধু সঙ্গে লইয়া তাঁহার কাছে যাও; বালকটির কি হইবে, তাহা তিনি তোমাকে জানাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সংগে করে দশটা রুটি, কিছু পিঠা ও এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। ছেলেটির কি হবে তা তিনি তোমাকে বলে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সংগে করে দশটা রুটি, কিছু পিঠা ও এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। ছেলেটির কি হবে তা তিনি তোমাকে বলে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দশটা রুটি, কিছু পিঠে আর এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। আমাদের ছেলেটির কি হবে না হবে তাঁকে জিজ্ঞেস করবে, তিনি তোমায় সব বলে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি দশটা রুটি, কিছু কেক, এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে গিয়ে আমাদের পুত্রের কি হবে জিজ্ঞেস করো| তিনি নিশ্চয়ই তোমাকে বলে দেবেন| তবে দেখো এমন ভাবে ছদ্মবেশে যেও যাতে কেউ বুঝতে না পারে যে তুমি আমার স্ত্রী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সঙ্গে করে দশটা রুটি, কিছু পিঠা ও এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। ছেলেটির কি হবে তা তিনি তোমাকে বলে দেবেন।”